চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনারূপে স্টোকস, সঙ্গী সিবলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 পূর্বাহ্ন 18, জুলাই 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম টেস্টে ছিলেন অধিনায়ক। দল হারল, নিজেকে সেভাবে মেলেও ধরতে পারেননি বেন স্টোকস। দ্বিতীয় টেস্টে নিয়মিত অধিনায়ক জো রুট ফেরার পর নির্ভার হয়েই যেন জ্বলে উঠলেন। দেখা মিলল বিশ্বকাপ, পরের অ্যাশেজের অতিমানবীয় স্টোকসের। তার পৌনে দুইশর ইনিংসের সঙ্গে ডম সিবলির সেঞ্চুরি, চাপেই আছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ড শুক্রবার ৩ উইকেটে ২০৭ রানে দিন শুরু করেছিল। টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকরা ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ইনিংস ছেড়েছে। সিবলি ১২০ ও স্টোকস ১৭৬ রানের ইনিংস দিয়েছেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। ১ উইকেটে ৩২ রান তুলে দিন শেষ করেছে তারা। শেষবেলায় হারিয়েছে জন ক্যাম্পবেলের (১২) উইকেট। কার্লোস ব্র্যাথওয়েট ৬ ও নাইটওয়াচম্যান আলঝারি যোসেপ ১৪ রানে শনিবার শুরু করবেন।

ওল্ড ট্রাফোর্ডে সিবলি ও স্টোকস ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ২৬০ রানের জুটি গড়েছেন। ওপেনিংয়ে নেমে ৩৭২ বল খেলে ৫ চারে ১২০ রানে থেমেছেন সিবলি। তার দ্বিতীয় টেস্ট শতক।

স্টোকস ৩৫৬ বল খেলে ১৭ চার ও ২ ছয়ে ১৭৬ রানের ইনিংস সাজিয়ে সাজঘরে হাঁটা দেন দশম টেস্ট শতক তুলে।

শেষদিকে জস বাটলার ৪০, স্যাম কারেন ১৭, ডম বেস অপরাজিত ৩১ ও স্টুয়ার্ট ব্রড অপরাজিত ১১ রান তুলে ঝটপট কিছু সংগ্রহ বাড়ান।

আগেরদিন দুই উইকেট নেয়া রোস্টন চেস অফস্পিনে ৪৪ ওভারে ৫ উইকেট নিয়েছেন ১৭২ রান খরচায়। কেমার রোচ নিয়েছেন ২ উইকেট।

Tags: লিড স্পোর্টসস্টোকস
Previous Post

ফাহিম সালেহ হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

Next Post

আর্চারকে নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিলেন হোল্ডিং

Next Post
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বাদ পড়েছেন আর্চার, ইংল্যান্ডের ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্চারকে নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিলেন হোল্ডিং

জনপ্রতি লম্বা লাইন, মানুষজন করোনার কারণে ভ্রমণের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: ভারতে একদিনে ৬৭৬ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT