চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেতনার বাতিঘর রমনা বটমূল

আব্দুল্লাহ আল সাফি by আব্দুল্লাহ আল সাফি
8:42 পূর্বাহ্ন 13, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

পহেলা বৈশাখ উদযাপন এখন শুধু আনুষ্ঠানিকতা নয়, নানা রঙের ছটায় পুরো বাংলাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়ারও প্রতিক পহেলা বৈশাখ। শত বছরের পরিক্রমায় বাংলা নববর্ষ উদযাপনের আজকের প্রেক্ষাপটকে এভাবেই দেখেন ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এই নববর্ষ উদযাপন কবে শুরু হয়েছিলো তা মুখ্য নয়। বরং দীর্ঘ দিন উদযাপিত হয়ে এটি যে এখন বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সেটাই মূল বিষয়।

মুনতাসীর মামুনের মতে, পহেলা বৈশাখ এখন আর শধু কোনো আনন্দ অনুষ্ঠান নয়, প্রয়োজনে এটি বাঙালির প্রতিবাদেরও মোক্ষম ভাষা।

তিনি বলেন, আজ নববর্ষের আনুষ্ঠানিকতা বাংলার অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। বাঙালির একমাত্র ধর্ম নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক অনুষ্ঠান হচ্ছে পহেলা বৈশাখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এ অধ্যাপক বলেন,  বাংলাদেশে যেহেতু মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, তাই আশুরাকেই (হিজরি সাল) নববর্ষ হিসেবে পালন করার কথা। কিন্তু বাংলাদেশে তা হয় না। বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি-চাকমা একই দিনে একই চেতনা নিয়ে নতুন বর্ষকে বরণ করে নেয়।

কর আদায়ে সমস্যা দূর করতে পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন শুরু করেন মুঘল সম্রাট আকবর। তখন থেকে পালিত হয়ে আসলেও ষাটের দশকে এটি ভিন্ন মোড় নেয়। সেসময়ের পাকিস্তানী শাসকগোষ্ঠির নিপীড়ন ও সাংস্কৃতিক আগ্র‍াসনের বিরুদ্ধে ১৯৬৭ সালে প্রতিবাদের অনন্য ভাষা হিসেবে রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপন শুরু করে ছায়ানট। তখন থেকে বাঙালির চেতনার আরেক বাতিঘর তাই রমনা বটমূল।

স্বাধীনতার পর নববর্ষ উদযাপনের সাংস্কৃতিক আন্দোলনে যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। প্রতি বছরই তারা বের করে মঙ্গল শোভাযাত্রা।

Tags: পহেলা বৈশাখ
Previous Post

সিটি নির্বাচন: মাইক নিয়ে প্রার্থীদের কাড়াকাড়ি

Next Post

আজ পহেলা বৈশাখ

Next Post

আজ পহেলা বৈশাখ

বিএনপির জোর নেই সরকার নামানোর: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT