চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন কংগ্রেসে জো বাইডেনকে চূড়ান্তভাবে জয়ী ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 07, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জো বাইডেন বক্তৃতা দিচ্ছেন, বিজয়ী হিসেবে স্বীকৃতি লাভ. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক ঘটনার পরে অবশেষে চূড়ান্তভাবে মার্কিন কংগ্রেসের যৌথ সভায় জো বাইডেনকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি শপথ নিতে আর কোনো বাধা নেই নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হ্যারিসের।

এনডিটিভির সংবাদের তথ্যমতে, বাইডেন শপথ নেওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি উঠেছে। পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের বিক্ষোভ, ভাংচুর ও সন্ত্রাসী সহিংসতায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু এবং ১৪ জন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংঘাত এড়াতে জারি করা কারফিউ চলবে আগামী ১৫ দিন। এসময় স্থানীয় সময় বুধবার রাতভর ইলেকট্রোরাল কলেজ ভোট গণনা শেষে জো বাইডেনকে প্রেসিডেন্ট ও কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় মার্কিন নেতাদের এ অভূতপূর্ব রায়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন জো বাইডেন।

এর আগে রিপাবলিকান সদস্যদের দাখিল করা এরিজোনা ও পেনসিলভেনিয়ার ফলাফল বাতিলের আবেদন নিয়ে দীর্ঘ বিতর্ক ও ভোটাভুটি শেষে তা খারিজ হয়ে যায়। পরে এক এক করে ৫০টি অঙ্গরাজ্যের ইলেকট্রোরাল ভোট সার্টিফাইট বা সত্যায়ন করে চূড়ান্ত ফল ঘোষণা করেন অধিবেশনের সভাপতি ভাইস প্রেসিডন্ট মাইক পেন্স। এতে বাইডেনে-হ্যারিসের প্রাপ্ত ৩০৬ ইলেকট্রোরাল ভোট এবং ট্রাম্প-পেন্সের ২৩২ অক্ষুণ্ন থাকে।

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ পরিচালনা করেন স্পিকার ন্যান্সি পেলোসি। হাউস ও সিনেট যৌথ অধিবেশন শুরু হয় স্থানীয় বুধবার রাত ৮ টায় এবং তা শেষ হয় পরদিন বৃহস্পতিবার সকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত। যদিও রিপাবলিকান সিনেটরদের জর্জিয়া এবং উইসকনসিনের ভোট বাতিলের দাবি কোন প্রকার ভোটাভুটি ছাড়াই খারিজ হয়ে যায়। আবার অনেক রিপাবলিকান সদস্যরা তাদের অভিযোগ প্রত্যাহার করে নেন।

Tags: মার্কিন নির্বাচন
Previous Post

‘নতুন জীবন’ পেয়ে সৌরভ বললেন ধন্যবাদ

Next Post

করোনায় দেশে এপর্যন্ত পুরুষের মৃত্যু ৫৮৬৭, নারী ১৮৫১

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় দেশে এপর্যন্ত পুরুষের মৃত্যু ৫৮৬৭, নারী ১৮৫১

চ্যানেল আই অনলাইন এর মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে আসছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT