চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় চাকরিহারা লাখো আমেরিকানের জন্য ৯’শ বিলিয়ন ডলারের প্যাকেজ

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
6:29 অপরাহ্ন 21, ডিসেম্বর 2020
in আন্তর্জাতিক
A A
নিউ ইয়র্কের ফেডারেল হাউজের সামনে মানুষজন, করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে চাকরিহারা লাখ লাখ আমেরিকান কিছুটা স্বস্তির নি:শ্বাস ফেলছে। অবশেষে রিপাবলিকান ও ডেমোক্রেট জনপ্রতিনিধিরা রোববার প্রায় ৯ শ বিলিয়ন ডলারের একটি স্টীমুলাস প্যাকেজ চূড়ান্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম স্টীমুলাস বিল আজ সোমবার যে কোন সময় পাশ হতে পারে। এই বিলের আওতায় চাকরিহারা আমেরিকানরা ১১ সপ্তাহ ফেডারেল পেন্ডেমিক বেনিফিট হিসেবে ৩০০ ডলার করে পাবেন।

অন্যদিকে চাকরিহারা মানুষ যাদের আনঅ্যামপ্লয়মেন্ট বেনিফিট ডিসেম্বর নাগাদ শেষ যাওয়ার কথা ছিল সেটি আরও ১৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।

বিলটিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা বরাদ্দ রাখা, বাড়ি ভাড়া, শিশু পুষ্টি, করোনার ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন খাতে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে কর্মহীন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। প্রথম স্টীমুলাসের মাধ্যমে চাকরিহারা প্রত্যেককেই সপ্তাহে ৬০০ ডলার করে দেওয়া হয় জুলাই পর্যন্ত । তারপর থেকে চার মাস চেষ্টা করেও রিপাবলিকান ও ডেমোক্রেটরা একটি স্টীমুলাস প্যাকেজের সমঝোতায় আসতে পারেনি।

এরই মধ্যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ছয় সপ্তাহ প্রেসিডেন্ট তাঁর নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যেককে সপ্তাহে ৩০০ ডলার করে বরাদ্দ দেন। তারপর থেকে লম্বা সময় ধরে আমেরিকানরা কোন ফেডারেল বরাদ্দ পায়নি। আজ স্টীমুলাস প্যাকেজ পাশ হওয়ার মধ্য দিয়ে এর অবসান ঘটবে।

Tags: করোনভাইরাসকরোনা
Previous Post

প্রস্তুতি ম্যাচে মুমিনুল-নাঈমকে পাওয়ার আশা

Next Post

সমাজসেবায় অবদান রাখায় ‘শহীদ ময়েজউদ্দিন পদক’ পেলেন ৫ জন

Next Post
শহীদ ময়েজউদ্দিন পদক প্রদান অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজসেবায় অবদান রাখায় ‘শহীদ ময়েজউদ্দিন পদক’ পেলেন ৫ জন

এডিবি (Asian Development Bank) লোগো, উন্নয়ন অর্থায়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এডিবির ৪২৫ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT