চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গা পান বরজে পচন রোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 পূর্বাহ্ন 24, আগস্ট 2015
in কৃষি
A A

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চুয়াডাঙ্গা জেলায় ১ হাজার ৮শ’ ৭০ হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরজ রয়েছে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায়। এ বছর অতিবর্ষণে পানে পচন রোগ দেখা গিয়েছে।

পানে পচন রোগ হওয়ায় এ বছর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এর আগে অন্য কোনোবারই ততোটা ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পানচাষীরা। এদের মধ্যে অনেকে ব্যাংক বা এনজিও থেকে ঋণ নিয়ে পান বরজ করে এখন উভয় সঙ্কটে পড়েছেন। কোনোমতে যতোটুকু পান তুলতে পারছেন তাতে সংসারই চালানো সম্ভব নয় বলছেন কৃষকরা। নতুন করে পান বরজ করার কথা তারা ভাবতেও পারছেন না।

কৃষি বিভাগ জানিয়েছে, সরকার দেশের ৯ টি জেলার পান বিদেশে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গার অবস্থান শীর্ষে।

পানের বরজ রক্ষার জন্য পানে যেনো প্রখর রোদ না পড়ে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন চুয়াডাঙ্গা সদরের উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের। তিনি বলেন, কৃষকরা অনেক সময় কাঁচা খৈলের গুঁড়া দেন। তার বদলে খৈল পচানোর পর তা শুকিয়ে গুঁড়ো করে দিতে হবে।

চুয়াডাঙ্গার তালতলা, হাজরাহাটি, শিয়ালমারি, বটিয়াপাড়া আসমানখালী, নানদোবার, গাংনীসহ বিভিন্ন গ্রামে এবার সবচেয়ে বেশি পান বরজ করা হয়েছে।

Previous Post

‘শুধু গোল খেতে নয়, দিতেও যাচ্ছি’

Next Post

রাজন হত্যা মামলায় চার্জশিট গ্রহণ

Next Post

রাজন হত্যা মামলায় চার্জশিট গ্রহণ

জয় কাশবন বিদ্যানিকেতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT