চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 26, মার্চ 2017
in চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জয়রামপুরে ট্রাক-আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত বাহন) সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। এ ঘটনায় আহত হয় ১২ জন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার সহকারি পুলিশ সুপার কলিমউল্লাহ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দামুড়হুদা ও জীবননগর থানার মধ্যবর্তী স্থানে জয়নগর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “বিপরীতমুখি ট্রাক ও আলমসাধুর (শ্যালো ইঞ্জিন চালিত বাহন) মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ৮ জন। এর মধ্যে আলমসাধুর চালক রয়েছেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান অারও ২ জন। অাশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২ জন। দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় আহত আরেক ব্যক্তি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে বালি বোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট -১১-০৫৮৮) দর্শনার দিকে যাচ্ছিল। এ সময় ২৫ জন মাটি কাটা শ্রমিক একটি আলমসাধু যোগে দামুড়হুদার বড়বলদিয়া গ্রাম থেকে চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে আসছিল। জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন; দামুড়হুদা উপজেলার বড় বদলিয়া গ্রামের বিল্লাল (৪০), রফিকুল (৪৫), ইজ্জাত আলী (৪৫), আবু বক্কর (৪৩), বিল্লাল (৩৫), লাল মন্ডল (৩৫), আবদাল (৪৬), শফিকুল (২৩), আকুব্বার (৫৫), নজীর (২৫), জজ (৩২), শাহীন (২৫) ও আলমসাধু চালক শান্ত (২৫)।

এ ঘটনায় আহত হয়েছেন কটা, আলী হোসেন, মজিবর, নূর ইসলাম, সোহরাব, আলতাফ, জিয়া, শরীফ, শফি, আতিকুল, গাজী ও কালু।

ঘটনার প্রত্যক্ষদর্শী হোটেল ব্যবসায়ী বারিকুল বলেন, ‘আমি সকালে দোকান খুলে বসে ছিলাম এমন সময় একটি ট্রাক দামুড়হুদা থেকে জয়রামপুরের দিকে আসছিল। ট্রাকটি রাস্তার ডানদিক ও বামদিক করছিল। এ সময় শ্রমিক ভর্তি আলমসাধুটি জয়রামপুর আসছিল। হঠাৎ করে ট্রাকটি আলমসাধুর উপর উঠে যায়। আর এতে আলমসাধুটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কয়েকজনের মরদেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া আলমসাধু ও ট্রাকটি উদ্ধার করেছে।

Tags: চুয়াডাঙ্গাসড়ক দুর্ঘটনা
Previous Post

জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

Next Post

জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হয়ে যা বললেন বাসিন্দারা

Next Post

জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হয়ে যা বললেন বাসিন্দারা

একই ক্যানভাসে ছবি এঁকে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজন উদ্বোধন করেন মুস্তাফা মনোয়ার, হাশেম খান ও সমরজিৎ রায় চৌধুরী।

শিল্পীদের তুলিতে দেশ, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT