চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
6:00 অপরাহ্ন 25, অক্টোবর 2018
in চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গায় সুবাস কুমার সাধু খাঁ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের পান্না সিনেমা হল সড়কের একটি বাড়ির পাশ থেকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত সুবাস কুমার সাধু খাঁ সদর উপজেলার গিরিশ নগর বাজার পাড়ার গণেশ চন্দ্র সাধু খাঁর ছেলে এবং গিরিশ নগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

মরদেহটি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  এর আগে খবর পেয়ে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএমসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৃত সুবাসের চাচাতো ভাই মহাদেব কুমার সাধু খাঁ জানান, বুধবার দিবাগত রাতে গ্রাম থেকে সুবাসসহ ৮ জন ভটভটিতে করে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরের মহানামযজ্ঞ অনুষ্ঠানে যায়।

এরপর রাত আড়াইটার দিকে সুবাস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে বাকি ৭ জন গ্রামে ফিরে আসে। এরপর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তারা আবারও চুয়াডাঙ্গায় যায়।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ছেলেটির মৃত্যুর খবর জানতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধারের সময় জানা যায়নি সে কীভাবে মারা গেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যেতে পারে।

Tags: মরদেহ উদ্ধার
Previous Post

খাশোগি হত্যাকাণ্ডের অডিও শুনলেন সিআইএ প্রধান

Next Post

১২০০ সপ্তাহ জুড়ে চলছে এক ছবি!

Next Post
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

১২০০ সপ্তাহ জুড়ে চলছে এক ছবি!

মন্ত্রী-সচিব-ম্যাজিস্ট্রেটের নকল সিলসহ গ্রেপ্তার ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT