চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় ভারতীয় নাগরিকের মৃত্যু

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
6:03 অপরাহ্ন 21, ডিসেম্বর 2019
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় আখ বোঝাই ট্রাক্টর চাপায় ভারতীয় নাগরিক তপন বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।

নিহত তপন বিশ্বাস (৪২) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার স্বর্গীয় অমর বিশ্বাসের ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার বিকালে তপন বিশ্বাস ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ব্যবসায়িক কাজে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় একটি আবাসিক হোটেলে ওঠেন।

রাতে হোটেলে ফেরার সময় দ্রুত রাস্তা পার হতে গেলে কেরু অ্যান্ড কোম্পানী চিনিকলের আখ বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত ২টার সময় তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tags: ভারতীয় নাগরিক
Previous Post

দুই বছর পরপর নারী বিশ্বকাপ চায় ফিফা

Next Post

আইপিএল নিয়ে যা বললেন মুশফিক

Next Post

আইপিএল নিয়ে যা বললেন মুশফিক

এক-দু’দিনের মধ্যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT