বাংলাদেশ ব্যাংকের রির্জাভ থেকে হাতিয়ে নেওয়া অর্থের মধ্যে ২ কোটি ১৫ লাখ ডলার হস্তান্তরে সরাসরি যুক্ত থাকার কথা স্বীকার করার পর ব্যবসায়ী কিম উংকে তার কাছে থাকা ৯৭ লাখ ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরতের নির্দেশ দিয়েছে ফিলিপিন্সের সিনেট কমিটি।
কিম সিনেট কমিটির কাছে বলেন, যে টাকা দেশের বাইরে থেকে এসেছে তার তথ্য লুকিয়ে আমার কোনো লাভ নেই। আমি জানতামও না কোথা থেকে ৮১ মিলিয়ন ডলার এসেছে। দুই জন বিদেশী ওই অর্থ এখানে নিয়ে আসেন। তাদের একজন ফিলিপাইনে আসা-যাওয়ার মধ্যে থাকে। সেও জুয়ার এজেন্ট। তদন্তকারীদের সহায়তার জন্য আমি তাদের নাম ও পাসপোর্ট একটি সিল করা খামে কমিটির কাছে জমা দিবো।
যদিও কমিটির জেরার মুখে পরে কিম নাম দুটি উল্লেখ করে বলেন, তারা দুজনেই চীনা ব্যবসায়ী। এদের একজন সুহুয়া গাও। অন্যজন ডিং জিজি। গাও নিজেও একজন জুয়ার এজেন্ট। সে গত আট বছর ধরে এ কাজ করছে। আর ডিংয়ের সঙ্গে সেই তাকে পরিচয় করিয়ে দেয়।
কিম জানান, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার মায়া সান্তোসই এই নকল একাউন্টগুলো বানান।
এর আগে মায়ার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমি তাকে একজন বিদেশীকে রেফার করেছিলাম। মায়ার সাহায্যেই সবগুলো টাকা ব্যাংকের বাইরে গেছে।






