চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরির অপবাদে মারধরের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে মারলো কর্মচারী

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:54 অপরাহ্ন 06, মার্চ 2022
in জনপদ, টাঙ্গাইল
A A
নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন যুবক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে চুরির অপবাদ সহ্য করতে না পেরে কাঠ ব্যবসায়ী সামসুল হককে পিটিয়ে হত্যা করেছে তার দোকানের সাবেক কর্মচারী ইয়াছিন মিয়া।

আজ রোববার দুপুরে এ ঘটনার আড়াই মাস পর হত্যাকারী ওই যুবককে গ্রেফতারের পর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনের কথা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার।

গ্রেফতার হওয়া ওই যুবক উপজেলার গদুরগাতি গ্রামে বুদ্ধু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৯)। তিনি সামসুল হকের দোকানের কর্মচারী ছিলেন।

জেলা পুলিশের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গত ২৪ জানুয়ারি টাঙ্গাইল শহরের সন্তোষ বাগবাড়ি যক্ষ্মা হাসপাতালের সামনের পুকুর থেকে সামছুল হক নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার ভাই শামিম আল মামুন বাদি হয়ে টাঙ্গাইল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি টাঙ্গাইল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে তদন্ত করে।

পরে সামছুলের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে ইয়াছিন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করে।

পুলিশ সুপার আরো জানান, ইয়াছিন মিয়া ৬ মাস আগে সামছুল হকের কাঠের দোকানে মাসিক ১৫শ’ টাকা বেতনে কাজ করতেন। তাকে বিভিন্ন সময় চুরির অপবাদ দেয়া হতো। সর্বশেষ ৭ মাস আগে সামছুল হকের দোকান থেকে কুড়াল হারিয়ে যায়। তার অপবাদও ইয়াছিনকে দেয়া হয়। পরে তার বাবাকে ডেকে এনে ইয়াছিনকে মারধরের পর দোকান থেকে বের করে দেয়া হয়। সেই অপমান সহ্য করতে পারেনি ইয়াছিন।

ঘটনার দিন রাতে সামছুল হক মোবাইলে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন। ওই সময় ইয়াছিন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। সামছুল মাটিতে পরে যাওয়ার পর ইয়াছিন চলে যায়। কিছুক্ষন পর আবার এসে দেখতে পায় সামছুল সেখানেই জীবিত অবস্থায় পড়ে আছেন। পরে পুনরায় তাকে লাঠি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সামছুলের মোবাইল ফোন নিয়ে চলে যায়।

কিছুদিন আগে সামছুলের ফোনে অন্য সিম ব্যবহার করে কথা বলে ইয়াছিন। সেই সূত্র ধরেই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ইয়াছিনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যা কথা স্বীকার করেন। পরে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয় বলে জানান পুলিশ সুপার।

Tags: আসামী গ্রেফতারটাঙ্গাইলপুলিশ সুপার
Previous Post

টাইগারদের নতুন ফিল্ডিং কোচ ম্যাকডারমট

Next Post

উন্নয়নে রেডিও-টেলিভিশনের ভূমিকা অপরিসীম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী কামাল হোসেন সংবিধানের দোহাই দিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নে রেডিও-টেলিভিশনের ভূমিকা অপরিসীম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ভারতীয় ক্রিকেটাররা লঙ্কানদের বিরুদ্ধে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের ইনিংস ব্যবধানে হারাল জাদেজাময় ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT