চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তি থেকে বাদ পড়াদের পাশে থাকবেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 19, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় হাসিমুখে প্রশিক্ষণে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ছয় খেলোয়াড়কে ছন্দে ফিরতে উৎসাহ দিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়েছেন, সেরাটা দিয়ে ফিরে আসতে তার ‘তরফ থেকে সব ধরনের সহযোগিতা’ করবেন।

‘আমি চাই তারা যেন আগের থেকে আরও ভালোভাবে ফিরে এসে বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে,’ মন্তব্য করে বৃহস্পতিবার মাশরাফী বলেন, ‘আমার তরফ থেকে সকল সহযোগিতা করব। আমি জানি বাংলাদেশে এতো বেশি খেলোয়াড় নেই। এরাই বাংলাদেশের সত্যিকারের ভবিষ্যৎ।’

এদিন হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাশরাফী। মাশরাফীর প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেসের সঙ্গে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় বাছাইয়ে যুক্ত হয় আইপিডিসি ফাইন্যান্স। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা এবং আইপিডিসির ফাইন্যান্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম সমঝোতা স্মারকে সই করেন।

গত বছর চুক্তিতে ১৬ ক্রিকেটার থাকলেও এবার সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে। বাড়ানো হয়নি চুক্তিবদ্ধ অন্য ক্রিকেটারদের বেতনও। গত বছর যা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছিল! চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস এবং কামরুল ইসলাম রাব্বি।

বুধবার সন্ধ্যায় বিসিবির নতুন কমিটির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, পারফরম্যান্সের কারণে ছয় ক্রিকেটারকে বাদ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মানে বিসিবির মাসিক বেতন বন্ধ হয়ে যাওয়া। বেতনের বিষয়টি মাশরাফী বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন।

‘আমি যতদিন ক্রিকেট খেলছি। এই সময়ে আমি বেতনের মধ্যে আছি কী নেই এই বিষয় নিয়ে ভাবিনি। আমার আমার টার্গেট ছিল সবসময় খেলার মধ্যে থাকা। বেতন অবশ্যই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের জন্য। দিন শেষে সবার পরিবারের ওপর একটা দায়িত্ব থাকে। আমরা সবাই কিন্তু সাধারণ পরিবারের ছেলে। তবে এই সিদ্ধান্ত বিসিবির।’

‘কতজনকে বেতন দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত বোর্ডের। আগে ১৬ জনের ছিল। আমি এখনও জানি না কতজনকে বেতনের মধ্যে রাখা হবে। আজই শুনেছি চার-পাঁচ জন কমবে। তবে বেতনটা একজন খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কথা আগেও বলেছি, এখনও বলছি।’

বাদ পড়ারা ভালো করে ফিরে আসবেন বলে বিশ্বাস ওয়ানডে অধিনায়কের, ‘যারা বাদ পড়েছে তারা বসে থাকবে না। তাদের ফিরে আসার চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস তারা ফিরে আসবে।’

Tags: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
Previous Post

সালমানের প্রাক্তন প্রেমিকা কলকাতার মৌনি!

Next Post

সিনেট নির্বাচন স্থগিতে রাবি উপাচার্যকে স্মারকলিপি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেট নির্বাচন স্থগিতে রাবি উপাচার্যকে স্মারকলিপি

সিয়াম ও বাঁধন

সিয়ামের নায়িকা হয়ে বড় পর্দায় বাঁধন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT