বাংলাদেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগি পাওয়া যায়নি। তবে ঘনবসতিপূর্ণ এই দেশে করোনা সনাক্ত হলে দ্রুত হাসপাতালে আইসোলেশন করে সংক্রমন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই সব জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।








