চীনের উত্তর-পশ্চিম প্রান্তের ছোট শহর ডুনহুয়াং। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বিশালাকার ধূলার দেয়ালে ঢেকে যেতে শুরু করে শহরটি। যার গড় উচ্চতা ছিলো ৩০০ ফুটেরও বেশি।
ধূলার কারণে ২০ ফুট দুরে থাকা জিনিসও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।
গোবি মরুভূমির কাছে অবস্থিত চীনের ডুনহুয়াং শহর। ওই মরুভূমির ধূলার ঝড় শহটির অবস্থা এ রকম করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ধূলাঝড়ের পরে শহরের বাতাসের মানের ব্যাপক অবনতি হয়েছে বলেও জানিয়েছেন তারা।









