চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 29, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সব ধরনের সরাসরি ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

অর্থাৎ এই কোম্পানির কোনো উড়োজাহাজ চীনের উদ্দেশে আপাতত যাত্রা করবে না। আর কোনো ফ্লাইট চীন থেকে অন্য দেশে যাবেও না।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে অতি জরুরি বাদে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করার ঘোষণা দেয়ার পর এ সিদ্ধান্তের কথা জানালো এয়ারলাইন কোম্পানিটি।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে প্রতিদিনই চীনের সাংহাই ও বেইজিংয়ে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট চলাচল করে থাকে। বুধবার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।

সাময়িক অসুবিধার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, আপাতত এই অসুবিধার চেয়ে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

করোনা ভাইরাসের আক্রমণে এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে চীন সরকার। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজারেরও বেশি।

শুধু তাই নয়, চীন ছাড়াও ভাইরাসটি অন্তত আরও ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত কয়েকশ’ বিদেশি নাগরিককে চীন থেকে, বিশেষ করে উহান শহর থেকে নিজ নিজ দেশ ফিরিয়ে নিয়েছে।

উহানকেই ভাইরাসটির উৎপত্তিস্থল বলে বিবেচনা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে উহানসহ পুরো হুবেই প্রদেশ থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে। প্রদেশটিতে ৩শ’র বেশি ব্রিটিশ জনগোষ্ঠীর বসবাস।

যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নিজেদের নাগরিক ফিরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

Tags: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাসব্রিটিশ এয়ারওয়েজ
Previous Post

মাদকের টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা

Next Post

‘গুল মাকাই’ বানিয়ে মৃত্যুর হুমকিও পেয়েছি: আমজাদ খান

Next Post
আমজাদ খান গুল মাকাই সিনেমার প্রচার অনুষ্ঠানে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গুল মাকাই’ বানিয়ে মৃত্যুর হুমকিও পেয়েছি: আমজাদ খান

ধূসর ধোঁয়ায় ঢাকা ঢাকা রাস্তা ও চলমান যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইটভাটা ও ফিটনেসহীন গাড়ির ধোঁয়াতে দূষিত রাজধানীর বাতাস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT