১৩২ জন আরোহী বহনকারী চীনে বিধ্বস্ত হওয়া বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার একজন বিমান কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
চীনের এভিয়েশন অথরিটির (সিএএ) মুখপাত্র লিউ লুসাং বলেন, চায়না ইস্টার্ন ফ্লাইট নম্বর এমইউ-৫৭৩৫ থেকে ২৩ মার্চের একটি ফ্লাইট রেকর্ডার পাওয়া গেছে।
এরআগে আজ সকালেই ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কায় বিমান বিধস্ত হওয়া স্থানে উদ্ধার অভিযান স্থগিত করেছিলো কর্তৃপক্ষ।









