চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে নাইকি, অ্যাপলের কাজে বাধ্য উইঘুর সম্প্রদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 02, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের বড় বড় কয়েকটি ব্র্যান্ডের জন্য চীনের মুসলিম সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর হাজার হাজার শ্রমিককে জোরপূর্বক কাজ করানো হচ্ছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট।

নতুন এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলছে, উইঘুর সম্প্রদায়ের মানুষকে যে কারখানাগুলিতে জোরপূর্বক কাজ করানো হয় সেই কারখানাগুলো নাইকি, অ্যাপল এবং ডেলসহ ৮৩টি সুপরিচিত গ্লোবাল ব্র্যান্ডের সাপ্লাই চেইনের কাজ করে থাকে।

চীনের ক্যাম্পে আটক ওই সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়রা এখন ক্যাম্পে ‘গ্র্যাজুয়েড’ হচ্ছে গত ডিসেম্বরে চীনের সিনিয়র এক কর্মকর্তার এমন মন্তব্যর পর ওই প্রতিবেদন প্রকাশ করে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট।

চীন এরই  মধ্যে প্রায় দশ লাখ উইঘুরকে ক্যাম্পে আটকে রেখে শাস্তি ও মতদীক্ষা দিচ্ছে। তবে চীন বলছে, চরমপন্থা দমনের জন্যই এই ক্যাম্প করা হয়েছে।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৮০ হাজারের বেশি উইঘুর পশ্চিম জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে চীন জুড়ে কারখানায় কাজ করাতে নিয়ে যাওয়া হয়। তাদের অনেককে সরাসরি বন্দীশিবিরে পাঠানো হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘জিনজিয়াং এইড’ নামে কেন্দ্রীয় সরকারের নেয়া শ্রম স্থানান্তর প্রকল্পের মাধ্যমে তাদের সরিয়ে নেয়া হয়েছিল। উইঘুরদের জন্য ‘নির্বিচারে আটকানো’ সাথে ঝুলিয়ে দেওয়ার হুমকি উপেক্ষা করে কাজের ওই দায়িত্ব প্রত্যাখ্যান করা বা পালানো ‘অত্যন্ত কঠিন’।

২০১৮ সালে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের ওপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ফাঁস হতে থাকে। তখন চীনের পক্ষ থেকে ওই বন্দি শিবিরকে ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও ধর্মীয় উগ্রবাদীদের দমনের জন্য ব্যবহার করা হতো।

কিন্তু প্রতিবেদনে দাবি করা হয়, শুধু ধর্মীয় আচার পালনের জন্যও অনেককে বন্দি শিবিরে রাখা হয়।

২০১৭ সাল থেকে চীনের নয়টি প্রদেশের ২৭টি কারখানায় জিনজিয়াং থেকে স্থানান্তরিত করে উইঘুরদের জোরর্পূ্বক শ্রমে ব্যবহার করে আসছে চীন।

Previous Post

বদলে যাওয়া লিটনে স্বস্তির বাতাস

Next Post

মার্চে মুক্তি পাবে তারকাবহুল যেসব সিনেমা

Next Post

মার্চে মুক্তি পাবে তারকাবহুল যেসব সিনেমা

নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি: নুসরাত ফারিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT