চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে থাকা বাংলাদেশিদের ফেরাতে রেজিস্ট্রেশন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 28, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন কর্মকর্তা বা নেতা, অফিসে বসে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিনের মধ্যেই চীনে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, যারা ফিরতে চান এরই মধ্যে তাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘ঘরের মধ্যে একনাগাড়ে থাকতে বলাটাই এক ধরনের ‘কোয়ারেন্টাইন’ ব্যবস্থা। ১৪ দিন সর্বোচ্চ, যার মধ্যে কম বেশী ৭ দিন পার হয়ে গেছে। কি ধরনের বিমান আমরা পাঠাব তা জানতে চেয়েছে চীন। যারা ফিরতে চান তাদের রেজিষ্ট্রেশন শুরু হয়ে গেছে। আমরা দুই এক দিনের মধ্যেই সঠিক ধারণ ক্ষমতার বিমানটি নির্ধারণ করতে পারবো ফিরে আসতে চাওয়া মানুষের সংখ্যার মাধ্যমে।’

শাহরিয়ার আলম আরও লিখেছেন, আমি অনুরোধ করবো যে কয়েকটা দিন ফিরিয়ে আনতে সময় লাগবে সেই সময় পর্যন্ত চীন সরকারের প্রতিটি নির্দেশনা কোনো ব্যতিক্রম ছাড়া মেনে চলার জন্য।  এতে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে ঠিকই, কিন্তু নিজের জীবনের স্বার্থে এবং ভাইরাসটি যেন তাদের কারও মাধ্যমে না ছড়ায় তা নিশ্চিত করতে চীনের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাগুলো মেনে চলতেই হবে। আমি আরও অনুরোধ করবো, বাংলাদেশে থাকা তাদের পরিবারের সদস্যদের যেন চীনে থাকা তাদের আত্মীয়দের তারা এই বার্তাটি পৌঁছে দেন এবং তাদের উদ্বুদ্ধ করেন।

তিনি লিখেন, আমাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা তাদের সাথে যোগাযোগ রাখছেন এবং অতি প্রয়োজনীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধানের চেষ্টা করছেন।  আমরা ঢাকা থেকে দূতাবাসের কার্যক্রমের সাথে সমন্বয় করছি এবং তদারকি করছি।

স্ট্যাটাসে প্রতিমন্ত্রী চীন সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে লিখেছেন, ‘‘সার্স ভাইরাসের ভেকসিন আবিষ্কার করতে ‘জিন সিকুয়েন্স’ থেকে মানব দেহে পরিক্ষা করতে সময় লেগেছিলো ২০ মাস।  করোনা ভাইরাসের ‘জিন সিকুয়েন্স’ ইতোমধ্যে করে ফেলেছেন চীনের বিজ্ঞানীরা (রয়টার্স জানিয়েছে আজকে)। ভেকসিন তৈরী করে তা মানবদেহে পরীক্ষা করতে সর্বোচ্চ সর্বমোট সময় লাগবে ৩ মাস, যার মধ্যে ১ মাস প্রায় পার হয়ে গেছে।

সার্স এর পরে চীন এই সম্ভাব্য ঝুঁকির জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে, যার প্রভাব আমরা দেখছি সর্বোচ্চ সতর্কতামুলক ব্যবস্থায়।  এই কথাগুলো তাদের জন্য যারা খুব শংকার মধ্যে আছেন চীনে। সবাই ভালো থাকবেন। আল্লাহতা’আলা সহায় হউন।’’

Tags: করোনা ভাইরাসচীনপররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশিসার্স ভাইরাস
Previous Post

আধুনিক যন্ত্র ব্যবহারে দক্ষ জনবল তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

করোনা ভাইরাস: সোনামসজিদ ইমিগ্রেশন পয়েন্টে চিকিৎসক দল

Next Post
চিকিৎসকদের সঙ্গে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস: সোনামসজিদ ইমিগ্রেশন পয়েন্টে চিকিৎসক দল

রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার গোল উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে এই স্ট্রাইকারের পেছনে ছুটছে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT