চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে আটক ইন্টারপোল প্রধানের ‘পদত্যাগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 08, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A
ইন্টারপোল প্রধান চীনে আটক

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল প্রধান মেং হংওয়েইকে আটকে রাখার বিষয়টি স্বীকার করেছে চীন।

এরই মধ্যে রোববার মেংয়ের পক্ষ থেকে পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছে ইন্টারপোল। সেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বেইজিং জানিয়েছে, আইন ভঙ্গের অভিযোগে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা ‘ন্যাশনাল সুপারভিশন কমিশন’-এর তদন্তের খাতিরে তাকে আটকে রাখা হয়েছে। তবে আইন ভঙ্গের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ন্যাশনাল সুপারভিশন কমিশন মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো নিয়ে কাজ করে।

নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মেংয়ের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলার তদন্ত চলছে।

ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন ৬৪ বছর বয়সী ইন্টারপোল প্রধান মেং হংওয়েই। তার নিখোঁজের বিষয়টি সর্বপ্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানান তার স্ত্রী।

গত ২৯ সেপ্টেম্বর মেং চীনের উদ্দেশ্য রওনা হন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিছিন্ন। এমনকি তিনি কোথায় আছেন এটাও জানতে পারেনি তার পরিবার।

মেং হংওয়েই ২০১৬ সালে ইন্টারপোলের প্রধান হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালে ইন্টারপোলে তার দায়িত্ব শেষে হওয়ার কথা রয়েছে।

ইন্টারপোল প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি চীনের জননিরাপত্তা বিভাগের উপমন্ত্রী এবং তার আগে কাউন্টার টেররিজম অফিসের কন্ট্রোল কমিশন ও কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনো তিনি উপমন্ত্রী পদে বহাল আছেন।

মেং হংওয়েইয়ের অন্তর্ধান চীনের হাই-প্রোফাইল ব্যক্তিদের নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর মধ্যে সর্বশেষ উদাহরণ।

গত কয়েক মাসে বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কোটিপতি, এমনকি একজন জনপ্রিয় তারকাও নিখোঁজ হয়েছেন।

Tags: ইন্টারপোলইন্টারপোল প্রধান নিখোঁজলিড নিউজ
Previous Post

ঐশ্বরিয়াকে চান উইল স্মিথ

Next Post

যে কারণে বিশেষ দিন ও তারিখ পছন্দ স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যানের

Next Post

যে কারণে বিশেষ দিন ও তারিখ পছন্দ স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যানের

পাঁচ তারায় আর্সেনাল, ঝকঝকে চেলসি, লজ্জা মুছল না সিটির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT