চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে চীনের ভ্যাকসিন প্রয়োগ শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 25, মে 2021
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশে চীনের ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন, স্বাস্থ্যকর্মী টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকভাবে ১ হাজার মেডিক্যাল শিক্ষার্থীকে চীনের উপহার দেওয়া সিনফার্মার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রথম অবস্থায় মঙ্গলবার ঢাকা মেডিক্যালের ২৫৭ শিক্ষার্থীকে এবং মুগদা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মিটফোর্ড মেডিকেল কলেজসহ চারটি মেডিকেল কলেজের মোট ৮৪০ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে তিন শিক্ষার্থী করোনার ভ্যাকসিন নেন। প্রথম ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীর নাম অনন্যা সালাম সমতা অপর দুই শিক্ষার্থী হলে নিয়ামুল এবং শাহীন।

এর মধ্যে দিয়ে চীনের সিনোফার্মার উপহার দেয়া পাঁচ লাখ ডোজ দিয়ে শুরু হচ্ছে ফ্রন্টলাইনার মেডিকেল শিক্ষার্থীদের টিকাদান কাজ। এর মাধ্যমে দেশে ৪০ বছরের নিজের বয়সীরা করোনার টিকার আওতায় আসবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সারাদেশের মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী যাদের রোগীর পাশে যেতে হয়, এবং সময় রোগীদের চিকিৎসা দিতে হয় তাদের পর্যায়ক্রমে করোনার টিকার আওতায় আনা হবে। আজ টিকাদান কর্মসূচির সূচনা হলো।

গত বুধবার চীনের দেওয়া পাঁচ লাখ সিনোফার্মার টিকা দেশে এসে পৌঁছেছে। এর আগে গত ২৯ এপ্রিল চীনা কোম্পানির তৈরি এ করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশের ঔষধ প্রশাসন অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, প্রথমত এই টিকা পাবেন মেডিক্যাল শিক্ষার্থীরা। মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীরাও এই টিকা পাবেন। এছাড়া বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক এবং বিভিন্ন বড় প্রকল্পে কর্মরত চীনা কর্মীদেরও অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

রামুতে মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

Next Post

শরিফুলের অভিষেক, মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার বল ফেলে দিচ্ছে, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিফুলের অভিষেক, মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা চেক-ইন ও নিরাপত্তা পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও পাকিস্তান থেকে কানাডায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT