চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের পাতাল রেলে বন্যার পানি, মৃত্যু ১২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 21, জুলাই 2021
in আন্তর্জাতিক
A A
বন্যার পানিতে ডুবে থাকা মানুষ ও যানবাহন, ভারী বর্ষণে জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ভয়াবহ বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানি ঢুকে পাতাল রেলে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির হেনান প্রদেশের ঝেংঝউ শহরে এ ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। নিহতরা সবাই রেলের যাত্রী ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। টানা ভারী বৃষ্টিপাতে শহরের পাতালরেল স্টেশন ডুবে গিয়ে হতাহত হওয়ার ঘটনা ঘটে। বুধবার শুরু হওয়া বন্যা কমার সম্ভাবনা নেই বৃহস্পতিবারও।

বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে শহর কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টিপাতের কারণে শহরে বন্যা দেখা দেয়। বন্যার পানি ঝেংঝউ মেট্রো স্টেশনে গিয়ে জমে। সেখান থেকে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। হেনান প্রদেশে এক কোটির বেশি মানুষ বসবাস করে। উপদ্রুত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

মেট্রো স্টেশনে ট্রেনের ভেতরে পানি ঢুকে পড়ার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ট্রেনের বগির ভেতরে পানি থেকে বের হতে চেষ্টা করছেন যাত্রীরা। একপর্যায়ে বগির ছাদ কেটে তাদের বের করতে হয় বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।

বন্যার ভয়াবহতার জেরে হেনান প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। প্রদেশটিতে বৃহস্পতিবারও কমেনি বন্যার পানি।

চীনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলায় হেনান শহরে নদীগুলোর তীরে সেনা মোতায়েন করা হয়েছে। শহরে নদীর পানি প্রবেশ ঠেকাতে তীরে বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করছে তারা।

চীনে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি খুব কমই দেখেছে বলে জানিয়েছে দুর্ভোগে পড়া বহু যাত্রী।

Tags: চীনপাতাল রেলবন্যা
Previous Post

অপূর্ব-মেহজাবীন জুটির আলোচিত সিক্যুয়েল

Next Post

কোরবানির পশুর বর্জ্য অপসারণে উদ্যোগী হোন

Next Post
৯০ শতাংশেরও বেশি বর্জ্য অপসারণের দাবি

কোরবানির পশুর বর্জ্য অপসারণে উদ্যোগী হোন

বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আজও ১৭৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT