চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের এক শ্রমিক দলকে উদ্ধার করলো বাংলাদেশের শান্তিরক্ষীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 31, জানুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের শান্তিরক্ষীরা চীনের শ্রমিক দলকে উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের স্বর্ণ খনিতে কর্মরত গণপ্রজাতন্ত্রী চীনের একটি শ্রমিক দলকে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ থেকে উদ্ধার করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।

রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  গেল বছরের ১৬ ডিসেম্বর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গাগা এলাকায় স্বর্ণ খনিতে চীনের একটি শ্রমিক দলের উপর সশস্ত্র বিদ্রোহীরা অতর্কিত আক্রমণ করে এবং খনির ৬টি যানবাহন লুট করে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় খনিতে নিয়োজিত ৩২ জন চীনা শ্রমিক খনি এলাকা থেকে পালিয়ে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি টহল দলের শরনাপন্ন হয়ে নিরাপত্তা ও আশ্রয় চায়। বাংলাদেশী টহল দল তাদেরকে উদ্ধার করে নিজেদের ক্যাম্পে নিয়ে নিরাপত্তা ও আশ্রয় দেয়।

এছাড়া বাংলাদেশী শান্তিরক্ষীরা ভীতসন্ত্রস্ত চীনা শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় এবং চিকিৎসা সহায়তা প্রদান করে। বাংলাদেশী শান্তিরক্ষীদের এই মহানুভবতা এবং সাহসী পদক্ষেপ মিশন সদর দপ্তরসহ সর্বমহলে প্রশংসিত হয়।

এ প্রেক্ষিতে জাতিসংঘে নিয়োজিত চীনের স্থায়ী প্রতিনিধি তাদের নাগরিকদের উদ্ধার করে বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আশ্রয় প্রদান করায় বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

Previous Post

করোনাভাইরাস: শনাক্তের হার বেড়েছে

Next Post

সাংবাদিকতায় পুরস্কার পেলেন এফ আই দীপু

Next Post
এফ আই দীপু সাংবাদিকতায় পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতায় পুরস্কার পেলেন এফ আই দীপু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রেস ক্লাবে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা সংকট মোকাবিলা করতে পেরেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT