চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা রকেটের ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে প্রবেশ করবে রোববার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 08, মে 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনা রকেটের উৎক্ষেপণ, ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা চীনা রকেটের ধ্বংসাবশেষ রোববার প্রথম প্রহরের পর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের স্পেস-ফোকাসড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার।

যুক্তরাষ্ট্রের অ‌্যারোস্পেস কর্পোরেশন থেকে এক টুইট বার্তায় বলা হয়, সর্বশেষ অনুমান অনুযায়ী রোববার জিএমটি ০৪:১৯ মিনিটের আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

তাদের অনুমানের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশেপাশে এটি পুনঃপ্রবেশ করতে পারে। সেই সাথে ধারণা করা হয় যে, পৃথিবীতে প্রবেশ পথের যেকোনো জায়গায় ধ্বংসাবশেষটি আছড়ে পড়তে পারে।

গত ২৯ এপ্রিল ‘লং মার্চ ৫বি’ নামের রকেট চীনের হাইনান দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট ১১টি মিশন পরিচালনা করবে চীন। এর প্রথমটিতেই ‘লং মার্চ ৫বি’ রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয়। কিন্তু সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

রকেটটির ধ্বংসাবশেষ বিপদজনকের আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে চীনের সমালোচনা করছেন অনেকে।

তবে চীন বলছে, রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর জন্য কোনো রকম বিপদজনক হয়ে উঠবে না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরপরই রকেটের ধ্বংসাবশেষ পুড়ে যাবে। তাই সেটির কারণে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে।

রকেটটির ওজন ২১ টন। এটি এখন পর্যন্ত পৃথিবীতে ধসে পড়তে যাওয়া সবচেয়ে বেশি ওজনের ধ্বংসাবশেষ হতে যাচ্ছে।

Tags: চীনরকেট
Previous Post

কর্মহীন অসহায়দের মাঝে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

Next Post

করোনার ভারতীয় ধরন শনাক্তে শঙ্কা

Next Post
COVID-19 টেস্টের জন্য পরীক্ষার কিট হাতে ধরা স্বাস্থ্যকর্মীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভারতীয় ধরন শনাক্তে শঙ্কা

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও উপদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে শনাক্ত কম, মৃত্যু ৪৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT