চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনফেরত বাংলাদেশিরা সুস্থ আছেন: আইইডিসিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

চীনের উহান থেকে ফেরত আসা ৩১২ জন বাংলাদেশি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশে আসার পর রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আজ তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পূর্ণ হবে। আজই তাদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে দেহে করোনা ভাইরাস রয়েছে কিনা তা চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য। পরীক্ষাটি শনিবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলতে পারে।

আশকোনা হজ্জ ক্যাম্পে থাকা বাংলাদেশিদের যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয় সেজন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের পরিচয় প্রকাশ না করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। তাদের পরিচয় প্রকাশ করে সংবাদ প্রচারে গণমাধ্যমকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

পরীক্ষা শেষে আজ রাতের মধ্যেই এই বাংলাদেশিরা নিজ নিজ বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক। তবে বলেছেন, কেউ চাইলে ক্যাম্পে আগামীকাল পর্যন্ত অবস্থান করতে পারবেন।

তারা সুস্থ হলেও সতর্কতাস্বরূপ ক্যাম্প ত্যাগের সময় তাদেরকে বিশেষ মাস্ক দেয়া হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া সিঙ্গাপুরে অবস্থানকারী করোনা ভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯-এ আক্রান্ত চার বাংলাদেশির মধ্যে ৩ জনের অবস্থা কিছুটা ভালো বলে সংবাদ সম্মেলনে জানান সেব্রিনা ফ্লোরা। বলেন, বাকি একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

Tags: আইইডিসিআরকরোনা ভাইরাসবাংলাদেশে করোনা ভাইরাসসেব্রিনা ফ্লোরা
Previous Post

কাহিনি পছন্দ হয়নি, তবু বক্স অফিসে দাপট

Next Post

গাজীপুরে সড়কে ঝরলো ২ প্রাণ

Next Post
গাজীপুরে বাসের সাথে সংঘর্ষে ২ জনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সড়কে ঝরলো ২ প্রাণ

বরিশাল বিভাগের সেরা আট শিক্ষার্থীর পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাবিদ: বরিশাল বিভাগের সেরা আট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT