চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত সংগীত পরিচালক ফরিদ আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 13, এপ্রিল 2021
in বিনোদন
A A
ফরিদ আহমেদ এর ছবি, সংগীত পরিচালক, চিরনিদ্রায় শায়িত. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়ের বাজার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সুরকার ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে তার দাফন সম্পন্ন হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তার শ্যালক মিল্টন।

তিনি জানান, মঙ্গলবার আছরবাদ কলাবাগান ল’ কলেজের মাঠে ফরিদ আহমেদের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তার মরদেহ সরাসরি রায়ের বাজার কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদ আহমেদ। ১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক।

তারও আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ ধরা পড়ে ফরিদ আহমেদের। ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনও উন্নতি হয়নি।

চিকিৎসকরা জানান, করোনার কারণে ফুসফুসের ৬০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে ছিলো ডায়াবেটিস।

অডিও শিল্পের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রের গানেও ফরিদ আহমেদের অবদান গুরুত্বপূর্ণ। ১৯৮৭ সালে নূর হোসেন বলাইয়ের চলচ্চিত্র ‘নিস্পত্তি’র মাধ্যমে সংগীত পরিচালনা শুরু করেন তিনি। একইভাবে প্রায় আড়াই হাজার খণ্ড নাটক এবং চার শতাধিক ধারাবাহিক নাটকের সংগীত পরিচালনা করেছেন তিনি।

তার সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’ ইত্যাদি। এছাড়াও তিনি ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’র সুর করেন।

আশির দশক থেকে শুরু করে বাংলা সংগীতের বর্তমান প্রজন্মের গীতিকার, শিল্পীদের সাথে নিয়মিত কাজ করেছেন তিনি। ফলে তার এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করছেন সংগীত, চলচ্চিত্র ও নাটকের মানুষেরা।

Tags: করোনাকরোনাভাইরাসগীতিকারচিরনিদ্রাফরিদ আহমেদমৃত্যুরুনা লায়লালিড বিনোদনশিল্পীসাবিনা ইয়াসমিন
Previous Post

স্বাস্থ্য সেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

Next Post

অনলাইনে বর্ষবরণ হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে বর্ষবরণ হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার: তথ্যমন্ত্রী

চাঁদ দেখা গেছে, কাল রোজা, আকাশে ক্ষুদ্র চাঁদ ও কিছু গাছের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদ দেখা গেছে, কাল রোজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT