চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু

তামান্না তৃষা by তামান্না তৃষা
9:50 অপরাহ্ন 22, জুলাই 2016
in বাংলাদেশ
A A

বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। বিকেলে কুমিল্লার কাটাবিলে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শিরিন বানু মিতিলকে দাফন করা হয়।

একাত্তরে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল বুধবার রাত সাড়ে ১১’টায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। দেশের জন্য নিবেদিত মানুষটির মৃত্যুতে সর্বস্তরে শোক নেমে আসে।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, শিল্পী এবং সর্বস্তরের মানুষ। সেখানেই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়।

’৬৯ এর গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন শিরিন বানু মিতিল। মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলা ছাত্র ইউনিয়নের সভানেত্রী থাকার সময়ই ছেলেদের পোশাকে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।প্রগতিশীল সামাজিক আন্দোলনে মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় ছিলেন শিরিন বানু মিতিল।

পরিবারিক জীবনেও আদর্শ ছিলেন তিনি। তার ছেলে তাহসিনুর বলেন, বাংলাদেশকে প্রতিফলিত করে ও প্রগতিশীলতাকে প্রতিফলিত করে এমন কিছুর পক্ষে সবসময় ছিলেন মা এবং সেভাবেই তিনি আমাদের বড় করে তুলেছেন।

কুমিল্লায় আরেকটি গার্ড অব অনার এবং জানাযা শেষে বাদ আসর সেখানেই চিরনিদ্রায় শায়িত হন একাত্তরের এ বীর যোদ্ধা।

Tags: শিরিন বানু
Previous Post

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু

Next Post

চলছে বাংলার গান’র মহাউৎসব

Next Post

চলছে বাংলার গান’র মহাউৎসব

চলছে বাংলার গান’র মহাউৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT