চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 19, এপ্রিল 2020
in বিনোদন
A A
ফেরদৌসী আহমেদ লীনা স্মৃতিচারণে ব্যস্ত, বাংলা সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনাকে বনানী সেনানিবাস গোরস্থানে সমাহিত করা হয়েছে। শিল্পী সংঘের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজাত শিমুল চ্যানেল আই অনলাইনকে জানান, বাদ যোহর জানাজা শেষে বনানীতে ফেরদৌসী আহমেদ লীনার দাফন সম্পন্ন হয়।

দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন টিভি পর্দার পরিচিত অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা (৬৫)। রাজধানীর আফতাব নগরের বাসা থেকে মাসখানেক আগে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অভিনেতা সুজাত শিমুল বলেন, ১৩ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে দেয়া হয়। কিডনিজনিত সমস্যায় ভুগলেও শনিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফেরদৌসী আহমেদ লীনার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ফেরদৌসী আহমেদ লীনা ১৯৭৫ সালে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। আবদুল্লাহ আল মামুন প্রযোজিত শহীদুল্লাহ কায়সারের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত, ১৯৮৮-৮৯ সালে প্রচারিত বিটিভির ‘সংশপ্তক’ নাটকে অভিনয় করেছিলেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা।

হুমায়ূন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, জাকির হোসেন রাজু সহ দেশের প্রথম সারির নির্মাতাদের নির্দেশনায় অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, জাকির হোসেন রাজুর ‘জি হুজুর’ সহ বেশ কিছু সিনেমায় তাকে দেখা গেছে।

বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন তিনি। মাসুদ পথিকের পরিচালনায় ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাকে। ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন ফেরদৌসী আহমেদ লীনা। মৃত্যুর সময় তিনি তিন পুত্র সন্তান রেখে গেছেন।

Tags: নাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

জীবাণুনাশক ব্যবহারে সতর্কতা জরুরি

Next Post

করোনা চিকিৎসায় চীনের প্রাচীন ওষুধে সাফল্য: বিশেষজ্ঞের দাবি

Next Post
চীনের প্রাচীন ওষুধে করোনা চিকিৎসায় সাফল্য, গবেষণা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা চিকিৎসায় চীনের প্রাচীন ওষুধে সাফল্য: বিশেষজ্ঞের দাবি

চ্যানেল আই অনলাইন কর্মীদের কম্পিউটার ও মোবাইলের কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে মন পড়ে রয় আরেক পরিবারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT