চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রশিল্পী শাহনাজ সুলতানা: রঙের সুষমা যাঁর হাতে

জাহিদ রহমান by জাহিদ রহমান
4:26 অপরাহ্ন 25, জানুয়ারি 2022
in শিল্প সাহিত্য
A A
শাহনাজ সুলতানা তার শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রশিল্পী শাহনাজ সুলতানা অষ্ট্রেলিয়াতে থিতু হলেও হ্নদয়ে-অন্তরে বাংলাদেশকেই ধারণ করেন। বাংলার প্রকৃতি, নদী, খাল-বিল, পাখপাখালি, মেঠো প্রান্তর, পাহাড়, ফুল তাঁর জীবনের বোধ আর ভালোবাসার সাথে মিশে আছে। গহীন অরণ্যের নিস্তব্ধতা, মেঘমালা, সমুদ্র বিলাপ, কুয়াশার কান্না, একখন্ড নরম বিকেল তাঁকে নিয়ে যায় কোনো এক অজানা দেশে। যাপিত-জীবনের এ সবকিছু শিল্পীর কাছে ভীষণ প্রিয়।

চিন্তায়, মননে এবং সৃজনে চিত্রশিল্পী শাহনাজ নিরবধি এক নদীর মতো। আপন মনে সর্বদা বেয়ে চলেন। তাইতো রঙ-তুলি নিয়ে বসলেই প্রকৃতিই বড় বেশি উঠে আসে তাঁর আঁকা চিত্রে। তাঁর চিত্রকর্মগুলো এক কথায় স্বপ্ন-ভাবনার অপূর্ব সংমিশ্রণ। প্রতিটি ছবিতেই লুকিয়ে থাকে অব্যক্ত গল্প, আর আত্মসুখ অনুসন্ধান। তাঁর আঁকা ছবির দিকে তাকালেই যে কাউকে দ্রুত গভীরে টেনে নিয়ে যাবে। কেননা ছবিতে রঙের অপূর্ব ব্যবহারের সাথে মনের সুপ্ত নিবেদনগুলোর অনন্য প্রকাশ থাকে। সেই অনবদ্য প্রকাশ যে কারো হ্নদয়ে প্রসন্নতা ছুঁয়ে দেবে বলাবাহুল্য।

করোনার দুর্যোগের মাঝেও এই শিল্পী নিজের অপূর্ব সব শিল্প সমাহার নিয়ে হাজির হয়েছিলেন চিত্র প্রেমিকদের কাছে। শিল্পীর একক চিত্র প্রদর্শনী হয়ে গেল গত ১৭-২৩ জানুয়ারি, রাজধানীর ধানমন্ডিস্থ সফিউদ্দিন শিল্পালয়ে। আয়োজনটা এখানেই করা হয়েছিল। সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি। ‘কালান্তর’ শিরোনামে এই আয়োজনে প্রদর্শিত হয় শিল্পীর সম-সাময়িক সময়ে আঁকা মোট ৩২টি ছবি। সব ছবিগুলোই ছিল এক্রাইলিক রঙের মাধ্যম আঁকা।

ছবিগুলোর শিরোনামগুলো একটু দেখে নিই- ১. সম্ভাবনার এপাশ ওপাশ, ২. ওই অজানার জানা, ৩. অপরাজিতা পরম্পরা, ৪. মুক্তির অন্বেষণে, ৫. দৃশ্যমান অদৃশ্য, ৬. জীবনের প্রতিফলন, ৭. সঞ্চিত সুখের সন্ধানে, ৮. সময়ের প্রেক্ষাপট, ৯. অজানা ওই অদূরে, ৯. অজানায় গল্পগাঁথা, ১০, মানুষের দুর্ভোগ, ১১. ছায়া ১, ১২. ছায়া ২, ১৩. সুখ, ১৪. ধূসর মগ্নতা, ১৫. প্রশান্তি ১, ১৬. প্রলয়ের প্রতিবিম্ব, ১৭. মুগ্ধতার বিশুদ্ধতায় পরম্পরা, ১৮. আশা শৃঙ্খল, ১৯. সময়ের প্রেক্ষাপট ২, ২০. আত্মমগ্নতায় নবজাগরণ। এ ছাড়াও ছিল এ থার্স্টি বার্ড, মোগল মিনিয়েচার, ইন্টিমেট-এসব শিরোনামের মিনিয়েচার।

আসুন, চিত্রশিল্পীর ভাবনা খানিকটা শেয়ার করি। ‘সম্ভানার এপাশ ওপাশ’ শিরোনাম ছবির বর্ণনা এরকম ‘মূর্ত বিমূর্ত সময় সংকট ও সম্ভাবনার এক সুনিপূণ ধারাপাত প্রকৃতির। মনোরাজ্যে ঘোর অমবস্যার তমাশাচ্ছন্ন আঁধার কেটে যখন মন নিমজ্জিত হয় হতাশার ঘনকালো অস্তরণে, তখন ঠিক তখন আশা নামক সম্ভাবনার প্রদীপ শিখায় মন প্রজ্জ্বলিত হয়। বিস্তৃতির জীর্ণ ও পুরাতন সংস্কারের জানালার চৌকাঠে আটতে থাকা কাটা বৃক্ষের ঘোর লাগানো স্মৃতিকে পেছনে রেখে আশা আলোর নতুন সম্ভাবনার সরল সজীব আশালতায় জাগে স্বর্ণালী আলোর আভা। নবজাগরণের নবচেতনায় আন্দোলনে মন কালের নতুন আশায় প্রজ্বলিত হয়। সম্ভাবনার নব আলোয় বিকশিত হয় অন্তর আত্মা। সময়ের জয়গান।’

‘জীবনের প্রতিফলন’ চিত্রের বর্ণনায় বলেছেন, ‘জীবন এক অপরিকল্পিত ধারাপাত। এর শ্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যায় লৌকিক ও অলৌকিক, সামাজিক ও আনুষ্ঠানিক নিয়ম অনিয়মের ভিন্ন ধারায়। নারীর জীবনধারা নির্ধারিত হয় পরিবার ও পরিজনের ইচ্ছায়। এখানে আত্মার চাওয়া প্রায় মূল্যহীন। লৌকিকতার আস্তরণে মনের মাঝে বিরাজমান হয় ধূসর। উজ্বলতার আড়ালে বিবর্ণ সত্ত্বা উপলব্দি করতে হয় একান্তে। শিল্পীর সৃজনশীলতায় সমাজের ছায়া বিরাজ করে। এই চিত্রকর্মটি সংগ্রামের অজানা যাত্রার গল্প প্রতিফলিত করার চেষ্টা।’

‘আত্মমগ্নতায় নবজাগরণ’ শিরোনামে ছবির বর্ণনা দিয়েছেন এভাবে- ‘এক অখন্ড বাসনা নিয়ে জীবনের পথে পথে এগিয়ে চল। আশা নামক অন্তমিলের সন্ধানে নিত্য প্রতীক্ষায় বেঁচে থাকা। জলের একটু পরশে যেমন জগতে প্রাণের সঞ্চার ঘটে তেমনি জীবনের মোহনায় এতটুকু স্বপ্নপূরণ নতুনভাবে বেঁচে থাকার প্রেরণা জোগায়। একবিন্দু আশাজাগা নিয়ে স্বপ্ন সময়কে বদলে দেয়। জীবনবোধ জাগে নতুন আবেদন।’
যে কথা আগেই বলেছি শাহনাজের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি। বাণীতে তিনি লিখেছেন- ‘একজন শিল্পী শাহ্নাজ সুলতানার চিত্রশিল্পীর চিত্রকলা, আমাদের দেশে নারী জাতির চেতনা এবং স্বাধীন অনুভূতি প্রকাশের সুন্দরতম উদাহরণ। বাংলাদেশের শিল্পীসমাজ আমাদের গর্ব। তাঁদের সুন্দর স্বাধীন শিল্প রচনাতে তৈরি হোক আমাদের আগামীর স্বপ্ন।’
যুক্তরাজ্যে অবস্থানরত শিল্পী আবু জাফর শাহনাজকে নিয়ে দুছত্র লিখেছেন। তাঁর মতে, শাহ্নাজের শিল্প নির্মাণ বিশেষভাবে আলোড়িত করে রঙ বিন্যাস, রং ও রেখার ছন্দে অবচেতনে গল্প, কোথায় যেনো মনের গহীন বনে অশনি সংকেতের তীব্র বেদনা। ব্যথিত করে সমাজের প্রায় অর্ধেক মানুষ। শাহনাজের চিত্রকলা বলে তাদের কষ্ট আর ভালোবাসা আর অসহনীয় গল্পকথা। শাহনাজের এ আগমন বাংলাদেশ শিল্পসমাজ নতুন আলোকে দেখবে শিল্পসুন্দর, অনেক ভাবনালোকে ছবি গল্প। এই শিল্পীর আঁকা প্রতিটি ছবিই যে নান্দনিকতাই ভরপুর ছিল তা বলাই বাহুল্য। শিল্পী যা একেঁছেন তা তার মনের আয়নায় দেখা উপলব্দি। বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা ছবিটি কিন্তু এক কথায় অসাধারণ। রঙ-তুলির অপূর্ব ছোঁয়ায় বঙ্গবন্ধুকে তিনি তুলে ধরেছেন ‘চেতনায় অবিনশ্বর তুমি হে মহান নেতা’ এই শিরোনামে। ছবিতে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটেছে পরিপূর্ণভাবে। এ ছবির আকর্ষণটাই অন্যরকম।

নিজের অপূর্ব সব সৃষ্টি নিয়ে কী বলেন মৃদুভাষী শিল্পী? প্রদর্শনীর শেষ দিনে চায়ের কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞাসা ছিল। নরম কণ্ঠে উত্তর ছিল-‘আমি সবসময়ই মনে করি আমার জন্ম হয়েছে কেবলই ছবি আঁকার জন্য। একারণেই ছবি আঁকার মধ্যেই নিজের প্রাণ খুঁজে পাই। ছবি আঁকার ক্ষেত্রে কখনই আগেভাগে চিন্তা করি না। থিম নিয়েও ভাবিনা। কেবলই ক্যানভাসের সামনে বসে আঁকতে থাকি।’ আরও বললেন, ‘আসলে যখন ক্যানভাসের সামনে বসি তখন হৃদয়ের মাঝে যে অনুভূতি হয় সেটাই প্রকাশ করি। আঁকতে থাকি। কোন ছবি কোথায় গিয়ে শেষ হবে তাও কখনই ভাবি না। আঁকতে ইচ্ছে হলে আঁকি আর আাঁকি।’
প্রদর্শনী উপলক্ষ্যে বের হওয়া সুভ্যেনির-এ শিল্পী বলেছেন, ‘আমার চিত্রকর্মে বিভিন্ন সময়ে মনের গভীর অনুভূতিগুলোই প্রকাশ পেয়েছে বেশি। আমি বিশ্বাস করি শিল্পসৃষ্টি হলো মন ও আত্মার প্রতিচ্ছবি। প্রকৃতির প্রতি মুগ্ধ থেকে সৃষ্টির খেয়াল আপন মনে বর্ণবিন্যাস আর আর নিজের ঐকান্তিক প্রচেষ্টায় চিন্তাভাবনার সংযোজন করে আপনাদের কাছে অনুভূতি প্রকাশ করে নিজের কাজকে সহজ সরল চিন্তার মাধ্যমে তুলে ধরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের ভাল লাগলে আমার শিল্প চেষ্টা ও চেতনার প্রকাশ সার্থক হবে।
শাহনাজ সুলতানা ৯০ দশকের প্রারম্ভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন। বড় হয়েছেন ঢাকা শহরেই। এক কন্যা সন্তানের জননী। করোনা দুর্যোগ কেটে গেলে চলে যাবেন অষ্ট্রেলিয়ার ব্রিসবেনে। তবে বাংলার প্রকৃতির টানে আবার আসবেন। ফের আসবেন নতুন রঙের সুষমা নিয়ে। শুভকামনা রইলো এই শিল্পীর প্রতি।

Previous Post

তিন পাণ্ডবের ঢাকা হারল সিলেটের কাছে

Next Post

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৫ সাবেক শিক্ষার্থীকে পুলিশে হস্তান্তর

Next Post
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৫ সাবেক শিক্ষার্থীকে পুলিশে হস্তান্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৫ সাবেক শিক্ষার্থীকে পুলিশে হস্তান্তর

সুবর্ণা মুস্তাফা সংসদে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীর পেশাকে স্বীকৃতি দিন: সংসদে দাঁড়িয়ে সুবর্ণা মুস্তাফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT