চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আগামীকাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in মাদারীপুর
A A
চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকে ভূষিত (মরণোত্তর) চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আগামীকাল। এই উপলক্ষে মঙ্গলবার বাদ আসর মাদারীপুর শহরের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই গুণী শিল্পী ২০১৬ সালে শিল্পকলায় (চিত্রকলা) একুশে পদক লাভ করেন।

১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটি থেকে স্নাতক উত্তীর্ণের পর থেকেই শিল্পী আনোয়ার হোসেন নানা বৈচিত্রময় ছবি এঁকেছেন। ক্যানভাস হিসেবে দিয়াশলাইয়ের খাপের কাঠের অংশের উপর নৌকা এবং ব্যতিক্রমভাবে নদীর দৃশ্যও চিত্রায়িত করেন। এ ছাড়া তিনি ছবির উপকরণ হিসেবে আঠা, গাছের পাতা, ছাল, মাছের কাটা, হাড়, টুকরা কাপড় ইত্যাদি ব্যবহার করতেন।

আশির দশকের শুরুতে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সাড়া জাগানো ‘দি ফাদার’ ছবির মুখ্য ভূমিকায় অভিনয়কারী তৎকালীন ইউএনডিপি’র ঢাকাস্থ অফিসের এক কর্মকর্তা মার্কিন নাগরিক জন এডাম নেপিয়ার ঐ সিনেমায় কাজী আনোয়ার হোসেনের বেশ কিছু ছবি ব্যবহার করেন। আমেরিকায় ফেরার সময়ে শিল্পীর ছবিও সঙ্গে করে নিয়ে যান। ১৯৮৮ সালের বন্যার ছবি একে একক চিত্র প্রদর্শনীর মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেন। সেই ছবি বিক্রির টাকা বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং বন্যা পরবর্তী পূনর্বাসনে দূর্গত মানুষদের সহায়তায় ব্যয় করেন এবং বর্তমানে চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ অসহায় দুস্থ ও আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মৃত্যুর আগ পর্যন্ত দেশে বিদেশে ২২টিরও বেশি একক ও যৌথ প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে তার ছবি। তার আকা ছবি রক্ষিত আছে বাংলাদেশের জাতীয় জাদুঘর, জাতীয় চিত্রশালা, বাংলাদেশ সংসদ সচিবালয়, দেশের অনেক আর্ট গ্যালারিসহ বাংলাদেশের প্রায় সকল সার্কিট হাউজে।

তার ছেলে কাজী আশিকুর হোসেন অপু জানান, তার বাবার ছবির বিশিষ্ট সংগ্রাহকদের মধ্যে রয়েছেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, নেপালের রাজা, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, যুগোস্লাভিয়ার বিশ্ব নেতা মার্শাল টিটো, সাবেক মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও বর্তমান পররাষ্টমন্ত্রী হিলারি ক্লিনটন।

শিল্পীর ছেলে আরও জানান, স্বাধীনতার পর ভারতের প্রয়াত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে সফরে এলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পীর হাতে আঁকা একটি ছবি উপহার দেন, যা বর্তমানে নয়াদিল্লির মর্ডান আর্ট গ্যালারিতে শোভা পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিল্পীকে আদর করে নৌকা আনোয়ার বলে ডাকতেন। তার নির্দেশেই তিনি সারাজীবন নৌকার ছবি এঁকে গেছেন।

২০০৭ সালের ৮ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে রংতুলি হাতে নিয়েই তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত অনুরাগীদের রেখে মারা যান। ২০১৬ সালে শিল্পকলায় (চিত্রকলা) মাদারীপুরের চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন মরণোত্তর একুশে পদক লাভ করেন।

এই গুণী শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার কাজীবাড়ির নিজবাস ভবনসহ জেলা শহরের মসজিদগুলোতে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তার ছোট ছেলে আমেরিকা প্রবাসী কাজী আশিকুর হোসেন অপু।

Previous Post

‘জায়েদ খান তার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন’

Next Post

৮০ কোটি রুপির বিনিময়ে আলিয়ার ‘ডার্লিংস’ বিক্রি

Next Post
অফিসে হাস্যোজ্জ্বল নারী কর্মী, কাজের মাঝে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ কোটি রুপির বিনিময়ে আলিয়ার 'ডার্লিংস' বিক্রি

প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারী একজন ব্যক্তি মুখোশ পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশগামী শ্রমিকদের জন্য ব্যাংক ঋণ সহজ করার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT