চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিতলমারীতে পাউবোর কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 23, মে 2018
in জনপদ, বাগেরহাট
A A

বাগেরহাট জেলার চিতলমারীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘পজিশন’ বিক্রি করছে একটি চক্র। এতে সরকারের কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে।

অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু ডুমুরিয়া বাজারেই ৩১ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।

অবৈধ দখলের চিত্র চিতলমারী সদর বাজার থেকে পাটরপাড়া, রায়গ্রাম ও  ডুমুরিয়া বাজার হয়ে গোদাড়া গেট এলাকা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে। যার মধ্যে ডুমুরিয়া বাজার এলাকাতেই প্রতারক চক্র বেশি সক্রিয়।

ইতিমধ্যে দখল হওয়া ঘটনাস্থল তদন্ত করেছে বাগেরহাট পাউবোর কর্মকর্তারা। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শেখ ফরিদ হাসান স্থানীয় সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখলকারী ৩১টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ‘পজিশন’ বিক্রয়কারীরা হলেন অনুপ বাড়ৈ, দেবাশিষ বাড়ৈ, বিপ্লব বাড়ৈ, ঝন্টু সরদার। ক্রয়কারীদের মধ্যে আছেন রেজাউল শেখ, জয়ন্ত মণ্ডল, উজ্জ্বল রায়, অসিত কুমার, সনজিত মণ্ডল (সন), বিজয় মণ্ডল ও জগদীশ মণ্ডল। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলকারীরা হলেন পশ্চিমপাশ থেকে রুবেল খান, কিসমত শেখ, ইউসুফ শেখ, আজগর শেখ, আফতাব শেখ, কহর শেখ, ভীম বাড়ৈ, সমীর মণ্ডল, সুকুমার রানা, বিশ্ব মণ্ডল, হরে কৃষ্ণ, সুবল চৌধুরী ও প্রভাষ বাড়ৈ।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম সোমবার দুপুরে মুঠোফোনে জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিতলমারীর ডুমুরিয়া বাজারে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tags: বাগেরহাট
Previous Post

খুলনা বিভাগের সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

Next Post

১৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মঞ্জুরি কমিশনের সতর্কতা

Next Post

১৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মঞ্জুরি কমিশনের সতর্কতা

ম্যান বুকার পুরস্কার

পোলিশ ঔপন্যাসিক ওলগা টোকার্জুক পেলেন ম্যান বুকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT