চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিঠিতে করোনাভাইরাস! টার্গেট রাজনীতিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 21, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইন্টারপোলের লোগো ও বিশ্ব মানচিত্রের ছবি, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস ছড়ানোর নতুন এক ধরনের আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন দেশকে সতর্ক করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন-ইন্টারপোল।

ইন্টারপোল বলছে, করোনা সংক্রমণ ছড়িয়ে দিতে করোনা জীবাণু সম্বলিত চিঠি পাঠিয়ে বিশ্বের প্রভাবশালী এবং প্রথমসারির রাজনৈতিক ব্যক্তিত্বদের সংক্রমিত করার টার্গেট করা হতে পারে৷

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, এই বিষয়ে ইতিমধ্যেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছে ইন্টারপোল।

যদিও ইন্টারপোল এই ধরনের চক্রান্ত কারা করতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

তবে সতর্কবার্তায় বলা হয়েছে রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ করোনা মোকাবিলায় সামনের সারিতে যারা থাকছেন, তাদেরকেও সংক্রামিত করার চেষ্টা করা হতে পারে৷

ইচ্ছাকৃতভাবে মেঝে, রাস্তা বা দেওয়ালে থুতু ফেলে অথবা হাঁচির মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে বলে ইন্টারপোলের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে৷

তুলনামূলকভাবে সংক্রমণের ঝুঁকি কম থাকলেও করোনা জীবাণু সম্বলিত চিঠি পাঠিয়ে রাজনৈতিক নেতাদেরও নিশানা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারপোল৷

আরো বলা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা আক্রান্ত কেউ ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ছড়িয়ে দিতে এক জায়গা থেকে অন্য কোনো এলাকায় চলে যেতে পারে৷ করোনা আক্রান্তদের শরীরের ফ্লুইড বা লালারস অর্থের বিনিময়ে বিক্রি করার ঘটনাও ঘটছে বলে জানিয়েছে ইন্টারপোল।

করোনা মহামারী পরিস্থিতিকে কাজে লাগিয়ে অপরাধচক্র মানুষকে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করছে বলেও সতর্ক করেছে ইন্টারপোল।

সংস্থাটি বলছে, দুঃসময়ের সুযোগ নিয়ে বাজারে ভুয়ো মাস্ক, স্যানিটাইজার, করোনা পরীক্ষার কিট, প্রতিরোধকারী ওষুধ বিক্রি হচ্ছে৷

এছাড়াও করোনার ভ্যাকসিন বাজারে এলেই তার কালোবাজারি শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারপোল৷ তাই প্রথম থেকেই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করেছে।

Tags: ইন্টারপোলকরোনাভাইরাস
Previous Post

করোনা: শুক্রবার যুক্তরাষ্ট্রে রেকর্ড ২১০৫ জনের মৃত্যু

Next Post

প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়: কাদের

Next Post
ফাইল ছবি

প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়: কাদের

রিয়ালের খেলোয়াড় অনুশীলনে প্রস্তুত, মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইস্কোকে চলে যেতে বলেছে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT