চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকুনগুনিয়া: দুই মেয়র আর সরকারকে দায়ী করল বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
1:44 অপরাহ্ন 16, জুলাই 2017
in রাজনীতি
A A
নির্বাচন

রাজধানীতে ব্যাপক মশার উপদ্রপ ও চিকুনগুনিয়া মহামারি রূপ নেয়ার জন্য দুই মেয়র ও সরকারকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে রিজভী বলেন, রাজধানীতে মশার ব্যাপকতা বেড়ে যাওয়ায় চিকুনগুনিয়া রোগটি এখন মহামারি আকার ধারণ করেছে। অথচ মশক নিধনে ঢাকার দুই সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। এত টাকা ব্যয় হলেও নূন্যতম মশা নিধন হয়নি, তাহলে টাকাগুলো গেল কোথায়? এই ভয়াবহ অবস্থার জন্য দুই মেয়র এবং সরকার দায় এড়াতে পারে না।

তিনি বলেন, মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে দায়িত্ব এড়িয়ে যেতে লাগামহীন কথাবার্তা বলা হচ্ছে। মেয়রদের বক্তব্যে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। কিন্তু মশক নিধনের ব্যর্থতার কারণে ঢাকা শহরে শুরু হওয়া চিকুনগুনিয়া যেভাবে সারাদেশে মহামারি আকার ধারণ করেছে তা জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

রিজভী আরো বলেন, দেশে জনস্বাস্থ্য এখন চরম হুমকির মুখে। সরকার এবং দুই মেয়র এর দায় এড়াতে পারেনা। চিকুনগুনিয়ার মতো মহামারির আগ্রাসন প্রতিরোধে সরকারের প্রস্তুতি দূরে থাক বরং সরকার ও সরকারের প্রতিনিধিরা জনগণের দু:খ-কষ্ট নিয়ে উপহাস করছে।

শুধু মশা নয়, জনগণ সিটি কর্পোরেশনের কাছ থেকে প্রয়োজনীয় সেবাগুলি পাচ্ছে না বরং তারা এখন চরম জনদুর্ভোগের মধ্যে হাবুডুবু খাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।

এসময় নির্বাচন কমিশনার কর্তৃক আগামী নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা সম্পর্কেও কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে কমিশনের রদবদল, পদোন্নতি এবং নির্বাচন অনুষ্ঠানে প্রমাণিত হয়েছে যে এই কমিশন নিরপেক্ষ নয়। প্রধান নির্বাচন কমিশনার শুরু থেকে আওয়ামী লীগ মার্কা নির্বাচন পরিচালনা করেছে। কাজেই রোডম্যাপ কেমন হবে তা আপনারা বুঝতেই পারছেন। তবে আমরা একটি অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। যেখানে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত হবে।

Tags: চিকুনগুনিয়া
Previous Post

আশুলিয়ার জঙ্গি আস্তানা: সব ‘জঙ্গি’র আত্মসমর্পণ

Next Post

ধুতি পরায় প্রবেশে বাধা, শপিং মল বর্জনের ডাক

Next Post

ধুতি পরায় প্রবেশে বাধা, শপিং মল বর্জনের ডাক

ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

ইমরান এইচ সরকারের ওপর ছাত্রলীগের ‘হামলা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT