চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিন আমেরিকান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 02, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গাছপালা, প্রাণী এবং মানবদেহের শরীরবৃত্তীয় শৃঙ্খল কিভাবে পৃথিবীর আবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলে এই রহস্যের উদঘাটন করার স্বীকৃতি হিসেবে এ বছর চিকিৎসা বিজ্ঞানের নোবেল পেয়েছেন তিন আমেরিকান বিজ্ঞানী জেফরি সি হল, মাইকেল রোসব্যাশ এবং মাইকেল ডব্লিউ ইয়াং।

তারা দেখিয়েছেন জীবদেহের আণবিক ক্রিয়াকলাপ পদ্ধতি সার্কাডিয়ান ছন্দ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাদের এই আবিষ্কারকে ‘চব্বিশ ঘন্টার দেহঘড়ি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোবেল কমিটির এক ঘোষণায় বলা হয়, প্রাণী দেহে একটি সাইকেল ক্লক বা ঘড়ি চালু রয়েছে, যা পৃথিবীর আহ্নিক গতি ও সৌর জগতের বিবর্তনের সঙ্গে প্রাণীদেহকে মানিয়ে নিতে সহায়তা করে।

এমন ধারণা অনেক আগের হলেও এত দিন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো অকাট্য দলিল কেউ দেখাতে পারেননি। জেফরি সি হল, মাইকেল রোসব্যাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং এই প্রমাণটিই করে দেখিয়েছেন।

একই সঙ্গে শরীর বৃত্তীয় বিভিন্ন ক্ষেত্রে এই দেহঘড়ির প্রভাবের বিষয়টিও তারা বের করেছেন। নোবেল কমিটির পক্ষ থেকে এ আবিষ্কারকে চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

মধ্যাকর্ষণ শক্তি এবং আহ্নিক গতি পৃথিবীর জীবজগতকে গভীরভাবে প্রভাবিত করে। প্রাণীর অভিযোজন থেকে শুরু করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হরমন নিঃসরণ খাদ্য পরিপাক, ঘুমসহ বিভিন্ন বিষয়ের নিয়ন্ত্রণ করে এই শক্তি।

ঠিক একইভাবে প্রাণীর শরীরের অভ্যন্তরে রয়েছে একটি জৈবিক ছন্দ বা দেহঘড়ি যা সার্কিডিয়ান রিদম নামে পরিচিত। মূলত বর্হিজগতের সঙ্গে প্রাণী দেহের সামঞ্জস্য তৈরি করার জটিল কাজটি করে থাকে এই সার্কিডিয়ান রিদম বা দেহঘড়ি।

মৌমাছির উপর কাজ করে এই তিন বিজ্ঞানী দেখতে পান যে, এর শরীরে বিশেষ এক ধরনের জিন রয়েছে। যার কারণে রাতের বেলায় মৌমাছির শরীরে বিশেষ এক ধরনে প্রোটিন জমাট বাঁধে, রাতের বেলায় তা ক্ষয়প্রাপ্ত হয়ে নিঃশেষ হয়ে যায়। এই ঘটনা প্রতিদিনই ঘটে, যা বাইরের জগত সময়ের ধারণার মতো একটি নিজস্ব সময়ের বৃত্ত তৈরি করে।

পুরস্কারের নগদ অর্থের ৯০ লাখ সুইডিশ ক্রোনা বা ১১ লাখ মার্কিন ডলার ডলারের দুই ভাগের একভাগ পাবেন জেফরি সি হল এবং মাইকেল রোসবাশ। বাকি ভাগ যাবে মাইকেল ডব্লিউ ইয়াংয়ের পকেটে।

প্রতিবছর সবার আগে চিকিৎসার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ১০৮বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৬ সালে চিকিৎসায় নোবেল জিতেছিলেন জাপানের নাগরিক ইয়োশিনোরি ওহসুমি।

হলের জন্ম নিউইয়র্কে এবং রোসবাশের জন্ম কানসাস শহরে। তারা দুজনেই ব্রানডেইজ বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। মাইকেল ইয়াংয়ের জন্ম হয়েছে মায়ামিতে এবং তিনি রকেফেলার বিশ্ববিদ্যালয়ে পড়ান।

Tags: নোবেলনোবেল পুরস্কার
Previous Post

আব্রাহামের মুখোমুখি হচ্ছেন রানী!

Next Post

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আবদুল ওয়াহাব মিঞা

Next Post
ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আবদুল ওয়াহাব মিঞা

নির্বাচন ভবনের বহিরঙ্গন দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসিকে যে প্রস্তাব দিল খেলাফত আন্দোলন ও মুসলিম লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT