চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসকদের মানবিক সেবায় এগিয়ে আসার আহ্বান

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
1:57 অপরাহ্ন 17, অক্টোবর 2017
in স্বাস্থ্য
A A
চিকিৎসকদের মানবিক সেবায় এগিয়ে আসার আহ্বান নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু পুঁথিগত বিদ্যা রপ্ত  না করে গ্রামের তৃণমূল মানুষদের সঙ্গে মিশে তাদেরকে মানবিক স্বাস্থ্যসেবা দিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের প্রতি আহবান জানিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে প্রশিক্ষণরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৬৪ জন কর্মকর্তা দুই মাসের বুনিয়াদী প্রশিক্ষণের অংশ হিসেবে মঙ্গলবার চ্যানেল আই পরিদর্শনে আসেন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা কর্মক্ষেত্রে তাদের ব্যক্তিগত বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। চ্যানেল আইয়ের কাছে তারা তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা জানান।

স্বাস্থ্য ও কৃষিখাতের মধ্যে তুলনা করে চিকিৎসকদের শাইখ সিরাজ বলেন: কৃষি যেমন প্রন্তিক পর্যায়ের কাজ, চিকিৎসকদেরও তেমনি প্রান্তিক পর্যায় থেকে কাজ করতে হয়। তাই প্রান্তিক পর্যায়ের মানুষদের সচেতন করার দায়িত্ব চিকিৎসকদেরই। সচেতনতাই পারে একজন মানুষকে রক্ষা করতে।

‘প্রান্তিক পর্যায়ে ডাক্তার নেই, ওষুধ নেই, চিকিৎসার সরঞ্জামাদি নেই এটা যেমন সত্য; ঠিক তেমনি এমন অনেক চিকিৎসক রয়েছেন যারা জনগণকে প্রাণপণ সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের এমনভাবে নিজেকে তৈরী করতে হবে, যাতে মিডিয়ায় তাদের নিয়ে ইতিবাচক নিউজ হয়। সবাই যেন তাদের সম্পর্কে জানতে পেরে অনুপ্রাণিত হয়।’

চিকিৎসকদের বেশি বেশি অংশগ্রহণমূলক কাজের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন: বদ্ধ ঘর থেকে বেরিয়ে বাইরের মানুষের সংস্পর্শে থেকে কাজ করতে হবে।চিকিৎসকদের মানবিক সেবায় উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ প্রান্তিক পর্যায়ে কাজ করে আসা ৩১তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা আবু তাহা শাকিল নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে  বলেন: কৃষকের বন্ধুর মতো প্রয়োজন ডাক্তার বন্ধু।

‘প্রান্তিক পর্যায়ে কাজ করে যেভাবে সহজ সরল মানুষের ভালোবাসা পেয়েছি সেটি এক বিশাল অর্জন। ঢাকায় আসার পরও এই মানুষগুলোর ভালোবাসা পাই। শুধু চিকিৎসা সেবা নয়, যেকোন প্রয়োজনেই তারা ফোন দেন।’



চ্যানেল আইয়ের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে ডাক্তার ও রোগীদের সমস্যা ও সমাধান নিয়ে একটি অনুষ্ঠান করার আহ্বান জানান এ চিকিৎসক।

দেশের স্বাস্থ্য সেবা খাতগুলোর উন্নতিতে চ্যানেল আইয়ের সহযোগিতা কামনা করেন ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা ডা. আইরিন তামান তন্বি। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য ও সেবার মান এবং হাসপাতালগুলোর অবস্থা খুবই শোচনীয় বলে উল্লেখ করেন এই চিকিৎসক।গণমাধ্যম দেশের মানুষের খুব কাছে পৌঁছতে পারে উল্লেখ করে ৩৩ তম বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা মো. রাফিউজ্জামান বলেন: চ্যানেল আই মানুষের কথা বলে। প্রকৃতির কথা বলে। চিকিৎসকদের সাথে চ্যানেল আইয়ের এই বন্ধুসুলভ আচরণ আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে।

অনুষ্ঠান শেষে বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেয়া ৬৪ জন চিকিৎসক চ্যানেল আইয়ের বার্তাকক্ষসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন।

ছবি: তানভীর আশিক, রণ মাহমুদ

Tags: চ্যানেল আইবিসিএসবিসিএস স্বাস্থ্য
Previous Post

শিল্পকলায় দুই দিন মঞ্চস্থ হবে ‘মর্ষকাম’

Next Post

সানজারির পরিবারের বিরুদ্ধে এবার মিলার মানহানি মামলা

Next Post
পারভেজ সানজারি ও তার সঙ্গে থাকা নারী, পুলিশ রিমান্ডের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সানজারির পরিবারের বিরুদ্ধে এবার মিলার মানহানি মামলা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালোনিয়ার স্বাধীনতাকামী দুই নেতার কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT