চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসককে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ৩ সহকর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 29, মে 2019
in আন্তর্জাতিক
A A

ভারতের মুম্বাইয়ে জ্যেষ্ঠ সহকর্মীদের নিয়মিত বিদ্রুপের শিকার এক নারী চিকিৎসকের আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তিন চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২২ মে বুধবার রাতে হাসপাতালের হোস্টেলে পায়েল সালমান তাদভি (২৬) নামের ওই নারী চিকিৎসক আত্মহত্যা করেন।

তিনি মুম্বাইয়ের কেন্দ্রে সরকার পরিচালিত বি ওয়াই এল নায়ার হাসপাতালে স্ত্রীরোগবিদ্যার ওপর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছিলেন।

তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার এক সহকর্মী ভক্তি মেহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর সোমবার রাতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।

নিহতের স্বামী এবং মা অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন।

তার স্বামী বলেন, পায়েল নিম্নবর্গের জন্য সংরক্ষিত ক্যাটাগরিতে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছিলেন। এ নিয়ে ওই তিন চিকিৎসক তাকে ক্রমাগত ব্যঙ্গ–বিদ্রুপ করতেন। তারা পায়েলকে লজ্জা দিতে ওই হাসপাতালের শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও নানা মন্তব্য করতেন। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু বিচার হোক।

এ ঘটনায় পায়েলের পরিবারের অভিযোগ, পায়েল তফশিলি উপজাতিভুক্ত হওয়াতেই তাকে নিপীড়ন করা হতো।

তবে অভিযুক্ত তিন চিকিৎসক একটি চিঠিতে চিকিৎসকদের একটি সংগঠনকে লিখেছেন, তাদের উপর যেন ন্যায্য বিচার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে নৃশংসতা অ্যাক্ট, র‍্যাগিং বিরোধী অ্যাক্ট, আইটি অ্যাক্ট ও ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা দেওয়া) অভিযোগ দায়ের করা হয়েছে।

Tags: ভারতের মুম্বাই
Previous Post

কী হবে যদি বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ?

Next Post

‘পুলিশ সদস্যদের দুর্বল করতেই ককটেল হামলা’

Next Post

‘পুলিশ সদস্যদের দুর্বল করতেই ককটেল হামলা’

ছাত্রলীগ সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে: ভিপি নুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT