চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের বাজার ঠিক হতে আরও ১০-১৫ দিন লাগবে

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
6:01 অপরাহ্ন 21, জুন 2017
in অর্থনীতি
A A
চালের বাজার

বিনা জামানতে চাল আমদানি ও শুল্ক কমিয়ে আনার সুযোগকে কাজে লাগানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি প্রক্রিয়ায় কোনো জটিলতা না থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই বাংলাদেশে বিদেশি চাল আসার সম্ভাবনা রয়েছে। এতে হঠাৎ অস্থির হয়ে উঠা চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে তাদের ধারণা।

চাল কল মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি হাওরে বন্যা ও ব্লাস্ট রোগে দেশে ধান উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এছাড়াও সরকারি গুদামে চালের মজুদ দুই লাখ টনের নিচে নেমে এসেছে। এ কারণে হঠাৎ বেড়ে গেছে মোটা চালসহ সব ধরনের চালের দাম। বর্তমানে ৪৭ টাকার নিচে কোনো ধরনের চাল পাওয়া যাচ্ছে না বাজারে।

যোগাযোগ করা হলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিশেনের সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানিয়েছি সরকারকে। কিন্তু তা করা হয়নি। তবুও রেগুলেটোরি ডিউটি পুরোপুরি প্রত্যাহার ও শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনায় চাল আমদানিতে আগ্রহী হবে ব্যবসায়ীরা।

আপদকালীন সংকট মেটাতে ভারত থেকে চাল আমদানির কথা জানিয়ে তিনি বলেন, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনামসহ অন্যান্য দেশ থেকে চাল আমদানি করতে গেলে অনেক সময় লাগবে। কারণ জাহাজবোঝাই থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়া মেনেই চাল আনতে হবে। তাই আপদকালীন সংকট মেটাতে প্রতিবেশি দেশ ভারত থেকে চাল আনতে হবে।

বিদেশে থেকে কি পরিমাণ চাল আমদানি করা হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যতো টন চাইবে ততো টনই আনবে ব্যবসায়ীরা। চাল আনতে পথে কোনো বাধা না থাকলে সকালে বললে বিকেলেই ভারত থেকে চাল আনা সম্ভব।

বিনা জামানতে চাল আমদানির সুযোগ দিয়ে গত ১৯ জুন প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এর পরের দিন চাল আমদানিতে রেগুলেটোরি শুল্কসহ ১৮ শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। এর ফলে চাল আমদানি বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সরকারের এসব সিদ্ধান্তের কারণে অচিরেই বাজারে চালের দাম কমবে বলেন মনে করেন অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিশেনের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকি।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে চালের দাম স্বাভাবিক হয়ে আসবে। কারণ শূন্য মার্জিনে চাল কেনার সুযোগ ও শুল্ক কমিয়ে দেয়ায় ব্যবসায়ীরা চাল আমদানিতে ব্যাপক আগ্রহী হয়ে উঠেছে। আমদানিকারকরা ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে।

চালকল মালিকদের সংগঠন বাংলাদেশ রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও নারায়নগঞ্জের ফিউচার কালেকশন চালকলের মালিক হাবিবুর রহমান বলেন, শুল্ক প্রত্যাহার ও বিনা জামানতে চাল কেনার যে সুযোগ দিয়েছে সরকার তা ব্যবসায়ীরা অবশ্যই কাজে লাগাবে। আমার ধারনা এই সুযোগে দেশে প্রচুর পরিমাণে চাল আমাদনি হবে।

‘‘ব্যক্তিগতভাবে আমি ভিয়েতনাম ও ভারত থেকে চাল আমদানি পরিকল্পনা নিয়েছি। বাজারে চালের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেব; কত টন আমদানি করবো।’’

সংকট মোকাবেলা করতে সরকারি উদ্যোগেও থাইল্যান্ড, ভিয়েতনামসহ কয়েকটি দেশ থেকে চাল আনার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

তবে হাওরে বন্যার সুযোগে ব্যবসায়ীরাই বেশি লাভবান হবে তাই সরকারি উদ্যোগে চাল আমদানির পাশাপাশি সরকারকেও কিছু কৌশল গ্রহণ করতে হবে বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি গোলাম রহমান।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, হাওরে বন্যার সুযোগকে কাজে লাগিয়েছে মিল মালিকেরা। বন্যার অজুহাতে তারা চাল আটকে রেখেছিল এতদিন। যখন বোরো মৌসুমেও চাল আশানুরূপ হয়নি; তখন তারা বেশি দামে পাইকারদের কাছে বাজারে চাল বিক্রি করা শুরু করেছে। এর ফলে ভোক্তা পর্যাায়ে অসহনীয় হয়ে উঠেছে চালের দাম। যার কারণে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের মানুষেরা।

গোলাম রহমান বলেন, সরকার এখন চাল আমদানির উদ্যোগ নিয়েছে। তবে আরো আগেই এই পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল।

“এখন চাল আমদানির পাশাপাশি আগামীতে সংকট মোকাবিলা করতে মিল মালিকদের থেকে আপাতত পুরাতন চাল কেনা বন্ধ রাখা উচিত। এতে তাদের মধ্যে সিন্ডিকেট তৈরি হলেও তা কাজে আসবে না। এক সময় তারাই ন্যায্য দামে বাজারে চাল ছাড়তে বাধ্য হবে।”

Tags: চাল আমদানিবাংলাদেশ ব্যাংকশুল্ক
Previous Post

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Next Post

প্রচলিত নিয়মে ঈদ, বিধি মোতাবেক ইদ

Next Post

প্রচলিত নিয়মে ঈদ, বিধি মোতাবেক ইদ

দীপিকা পাড়ুকোন

হলিউডের ছবির জন্য দীপিকার মনোনয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT