চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল দিচ্ছেন খুলনার নারী ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 18, এপ্রিল 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুলনার নারী ক্রিকেটাররা চাল দিচ্ছেন মাঠে, অনুশীলনরত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিকাংশ সদস্যই খুলনার। করোনাকালে ঢাকা ছেড়ে সালমা খাতুন, রুমানা আহমেদরা অবস্থান করছেন নিজ এলাকায়। ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষদের সাহায্য করেছেন তারা। এবার সবাই একাট্টা হয়ে নেমেছেন করোনো যুদ্ধে জয়ী হতে।

জাতীয় পর্যায়ে খেলা খুলনার ২২ নারী ক্রিকেটার ও বিভাগীয় কোচ ইমতিয়াজ হোসেন পিলু ফান্ড গঠন করে এলাকার অসচ্ছল খেলোয়াড়, সংগঠক ও নিম্ন আয়ের মানুষকে দিচ্ছেন ২৫ কেজি করে চাল। মসজিদ-মন্দিরেও পাঠানো হচ্ছে চালের বস্তা।

খুলনা শহর লকডাউন অবস্থায় থাকায় সাধারণ মানুষের মাঝে যাচ্ছেন না কোনো ক্রিকেটার। সালমা-রুমানাদের কোচ ইমতিয়াজ হোসেন বস্তা নিয়ে যাচ্ছেন দরিদ্র জনগণের মাঝে।

চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘কয়েক দফায় আড়াই টন চাল অসহায় মানুষদের ঘরে পৌঁছে দেব। রোজার আগ দিয়ে আরও আড়াই টন চাল নিজ উদ্যোগে বিতরণের পরিকল্পনা রয়েছে। তখন চালের সঙ্গে কিছু শুকনো খাবারও দেব।’

সালমা-রুমানা ছাড়াও চাল বিতরণের মতো উদ্যোগের সঙ্গে খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আয়শা রহমান শুকতারা, শায়ালা শারমিন।

খুলনার ক্রিকেটারদের মধ্যে একমাত্র জাহানারা আলম যেতে পারেননি নিজ এলাকায়। ঢাকাতেই অবস্থান করছেন এ পেসার। গত ১ এপ্রিল নিজের জন্মদিনে জাহানারা অসহায়দের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মিরপুর ৬ নম্বর এলাকা ও আশপাশের অসহায় ৫০ পরিবারের হাতে তুলে দেন নিত্যপ্রয়োজনীয় পণ্য।

Tags: খুলনাচালজাহানারাটিম টাইগ্রেসনারী ক্রিকেটাররুমানালিড স্পোর্টসসালমা
Previous Post

করোনাভাইরাস: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ‘এলএনওবি’ চায় বিশেষ উদ্যোগ

Next Post

হাইড্রোজেন চালিত গাড়ি আরও পরিবেশবান্ধব করতে নতুন ধারণা

Next Post
হাইড্রোজেন চালিত গাড়ি চার্জিং প্রক্রিয়ায়, পরিবেশবান্ধব প্রযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইড্রোজেন চালিত গাড়ি আরও পরিবেশবান্ধব করতে নতুন ধারণা

করোনাভাইরাস: ‘গান স্যালুট’ ছাড়াই উদযাপন হবে ব্রিটেনের রানীর জন্মদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT