চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল-ডাল-তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চাল-ডাল-তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাল-ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতি ফয়জুল হাকিম বলেন, বাংলাদেশ এখন ব্যবসায়ী শ্রেণীর দখলে। জাতীয় সংসদের ৮০ শতাংশ সদস্যই ব্যবসায়ী। সরকার এই ব্যবসায়ীদের সেবায় কাজ করছে। তিনি বলেন, করোনাকালে সাধারণ মানুষ কাজ হারিয়ে, অনেকের বেতন অর্ধেক হয়েছে অন্যদিকে চাল ডাল তেল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়ে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পেয়েছে। জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি মেনে নেয়া যায় না। ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হতে হবে।

দেলওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁয়ে খেতে না পেয়ে এক মা দুই শিশু নিয়ে আত্মহত্যা করেছে। এর নাম কি উন্নয়ন আমরা জানতে চাই। শেখ হাসিনার দলের লোকেরা দুর্নীতি লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে চলছে।

হেমন্ত দাষ তার বক্তৃতায় বলেন, করোনাকালে মানুষ কিভাবে বেঁচে আছে সরকার তার খোঁজ রাখে না। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা উন্নয়ন” এসব কি খায় না মাথায় দেয়- জনগণ জানে না। লুটেরা সন্ত্রাসী দূর্ণীতিবাজ মাফিয়াদের হাত থেকে দেশ রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে।

শামসুল আলম বলেন ২৫টি পাটকল, ৬টি চিনিকল বন্ধ করে লক্ষ শ্রমিককের বেকার করে সরকার শ্রমিকের পেটে লাথি মেরেছে। এই ব্যবসায়ীদের সরকার হঠিয়ে শ্রমিক কৃষকের সরকার কায়েম করতে হবে।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতা দেলওয়ার হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চল সংগঠক হেমন্ত দাষ, রিক্সা মজদূর ঐক্যের নেতা শামসুল আলম ও পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রাজেন্তু চাকমা।

Tags: দ্রব্যমূল্য
Previous Post

৩ কোটি ২০ লাখে শাহরুখের দলে ফিরলেন সাকিব

Next Post

নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’

Next Post

নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’

পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগে মামলা, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদা আদায়ের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT