চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের বাজার হঠাৎ অস্থির!

সারওয়ার-উল-ইসলাম by সারওয়ার-উল-ইসলাম
3:25 অপরাহ্ন 06, জুলাই 2018
in মতামত
A A

চালের বাজার আবার অস্থির। রাজধানীসহ দেশের অনেক জায়গায় চালের মূল্য বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে। তাদের দাবি- পরিবহন সংকটের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে চাল আনতে যে পরিমাণ টাকা ব্যয় হতো বর্তমানে তার দ্বিগুণ-দেড়গুণ হয়ে গেছে।

পাশাপাশি তারা এও বলেছেন, পরিবহন থেকে চালের বস্তা নামানোর শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই দুএকজন শ্রমিক পাওয়া গেলেও তাদেরকে অনেক বেশি পরিমাণে টাকা দিয়ে ট্রাক থেকে চাল নামাতে হচ্ছে। এ জন্য চালের দাম বাড়ানো হয়েছে।

অবশ্য তারা স্বীকার করেছেন, ঈদের কারণে পরিবহন সংকট এবং শ্রমিক সংকট দেখা দিয়েছে। কিছুদিন পরেই এ সংকট থাকবে না। চালের বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে।

কি সুন্দর যুক্তি! এ যুক্তির সাথে অনেকটা সুর মিলিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এ বৃদ্ধি সাময়িক। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দেশে মোটা চালের দাম কোথাও বাড়েনি। তা ক্রেতার ক্রয়সীমার মধ্যেই রয়েছে। সাংবাদিকরা কয়দিন পরপর খালি ঝামেলা করে।

খাদ্যমন্ত্রীর এ কথায় কি প্রমাণিত হয়?

জয়পুরহাটের একজন বড় চাল ব্যবসায়ী বলেছেন, রাজধানী ছাড়া দেশের কোথাও চালের দাম বাড়েনি। চালের দাম বৃদ্ধিও কোনো সুযোগ নেই। এ জন্য দায়ী অসৎ ব্যবসায়ীরা। তারা সুযোগ বুঝে চালের দাম বাড়িয়েছে অনৈতিক মুনাফার জন্য।

ওই ব্যবসায়ী আরও বলেছেন, ৫৬ লাখ টন চাল আমদানি করা হলো ২ শতাংশ আমদানি শুল্ক দিয়ে। সেই ৫৬ লাখ টন চাল গেল কোথায়? কারা এ চাল খেয়ে ফেলেছে? দেশে কি মানুষ এখন ২০ কোটি ? আর যদি তা না হয় তা হলে কি চাল আমদানি সংক্রান্ত সরকারের দেয়া তথ্যে গড়মিল রয়েছে? দেশে এবার বাম্পার ফলন হয়েছে চালের। তা হলে সেই বাম্পার ফলনের চাল গেল কই? নাকি এ তথ্যও ভুল?

এখন কথা হচ্ছে এর আগেও চালের দাম কারসাজি করে ব্যবসায়ীরা বাড়িয়েছিল। অযুহাত ছিল গতবছর বন্যায় ২৬ লাখ টন ফসলের ক্ষতি হয়েছিল। এমন পরিস্থিতিতে সরকার আমদানির মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়।

সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার চালের আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে প্রথমে ১০ শতাংশ ও পরে ২ শতাংশ নির্ধারণ করে। সেই ২ শতাংশ করার পরেও কিছুদিন মুনাফাখোর ব্যবসায়ীরা চালের মূল্য না কমিয়ে চুটিয়ে ব্যবসা করে নেয়। পরে সরকারের তদারকির কারণে চালের মূল্য ধীরে ধীরে কমতে থাকে।

কিন্তু বর্তমানে চালের মূল্য বাড়ানোর কি যুক্তি থাকতে পারে? এটা সুযোগ বুঝে কামিয়ে নেয়া নয় কি? খোদ খাদ্যমন্ত্রী যখন বলেন, এটা সাময়িক। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সাংবাদিকরা নাকি কয় দিন পর পর ঝামেলা করে।

কি সুন্দর কথা! আমরা তা হলে সাধারণ মানুষ কোথায় যাব? মিরপুরের এক চালের পাইকারি দোকানে গিয়ে- চালের মূল্য বৃদ্ধির কারণ জিজ্ঞাসা করা হলে দোকানি বলেন, জানি না, এখন তো ব্যবসায়ীরা চালই বিক্রি করছে না। চাল আনতে গিয়েছিলাম। না বলে দিয়েছে। বলেছে গুদামে চাল নেই। চালের ব্যবসায়ীরা কতটা শক্তিশালী? তারা তো আরও শক্তিশালী হয়ে উঠবেন মন্ত্রীর ওই রকম মন্তব্য শোনার পরে?
খাদ্যমন্ত্রী কি জবাব দেবেন?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: চালের বাজার
Previous Post

তিন দিনের মধ্যেই গ্রেপ্তার হতে পারেন মিঠুনপুত্র

Next Post

বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বন্যা

Next Post

বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বন্যা

‘সুইডেন বিশ্বকাপ জিততে পারে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT