চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুক্মিণীকে রাজি করাতে চার মাস লেগেছে দেবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 23, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- দেব ও রুক্মিণী

চ্যানেল আই অনলাইন- দেব ও রুক্মিণী

প্রেম কিংবা বিয়ের জন্য প্রস্তাব নয়, দেবের সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ে রুক্মিণীকে রাজি করাতে চার মাস সময় লেগেছিল টালিউড সুপারস্টার দেবের। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই ছিল, গত বছর সে প্রেম স্বীকার করেই প্রেমিকা রুক্মিণীকে নিয়ে ‘চ্যাম্প’ চলচ্চিত্রের কাজ শুরু করেন দেব। আর সেই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মডেলিং দুনিয়ায় ব্যস্ত রুক্মিণীকে রাজি করাতে বেশ বেগ পোহাতে হয়েছে প্রেমিক দেবের।

দেবের মতে, রুক্মিণী ভালো অভিনেত্রী। কিন্তু, অভিনয়টা তাঁর শখের বশে করা, মডেলিং নিয়ে এতই ব্যস্ত থাকেন যে অভিনয় নিয়ে বেশি ভাবতে চান না। প্রচুর চলচ্চিত্রের প্রস্তাব আসলেও প্রায় সবাইকেই ফিরিয়ে দেন দেবের প্রেমিকা। তবে, দেবও নাছোড়বান্দা, অনেক বুঝিয়ে শেষমেশ রাজি করিয়েছিলেন পর্দায় তাঁর সঙ্গে জুটি বেঁধে কাজ করতে। ফলাফলও দেবের পক্ষেই; এক ছবিতেই বাস্তবের মতই রুপালি পর্দায়ও হিট জুটি দেব-রুক্মিণী।

জীবনের কঠিন সময়গুলোতে রুক্মিণী সার্বক্ষণিক ভাবে সঙ্গ দিয়েছেন দেবকে। তাই তিনি রুক্মিণীর প্রতি অসম্ভব কৃতজ্ঞ। নিজের ছবিতে রুক্মিণীর চলচ্চিত্রে অভিষেক করাতে পেরেও তাই দারুণ খুশি দেব।

তবে, রুক্মিণী কেন শুধু দেবের চলচ্চিত্রেই আগ্রহী আর  এ ব্যাপারে দেবের কোন ভূমিকা আছে কি না এমন প্রশ্নে জানিয়েছেন, রুক্মিণীর কোন সিদ্ধান্তের ব্যাপারে কখনই হস্তক্ষেপ করেন না দেব। কাজের ব্যাপারে রুক্মিণীর নিজস্ব মতই শেষ কথা।

দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে অনেক কৌতূহল ভক্তদের। কিন্তু এই ব্যাপারে প্রশ্ন করলেই হেসে রহস্যের পরিধি প্রতিবারই আরও বাড়িয়ে দেন দেব। এখনও মিষ্টি হাসি দিয়ে জানান বিয়ের জন্য আরও সময় পড়ে আছে।

Tags: দেবরুক্মিণী
Previous Post

আসুসের গেমিং ল্যাপটপ ‘জেফ্রাস’ বাজারে

Next Post

আর্সেনাল-লিভারপুল ম্যাচ দেখাল ইপিএল শ্রেষ্ঠত্ব

Next Post
প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল-লিভারপুল ম্যাচ দেখাল ইপিএল শ্রেষ্ঠত্ব

নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনারা কি আরেকটি ৫ জানুয়ারীর নীলনকশার নির্বাচন করতে চান:রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT