চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার মাসে পানিতে ডুবে প্রায় দুই হাজার শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 04, ডিসেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পানিতে ডুবে থাকা শিশু, শিশু মৃত্যুর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চার মাসে পানিতে ডুবে ১ হাজার ৯২৯ শিশুর মৃত্যু হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন শিশুকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখলে এ দুর্ঘটনা রোধ করা সম্ভব।

বাংলাদেশে ব্লুমবার্গ ফিলানথ্রপিসের সহযোগী প্রতিষ্ঠান সিনার্গোস এমন তথ্য দিয়েছে।

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, চার মাসে শিশুমৃত্যুর তথ্যটি বাংলাদেশের ১০টি সংবাদমাধ্যমে প্রকাশিত উৎস থেকে নেয়া হয়েছে।

অনেক শিশুমৃত্যুর ঘটনা সংবাদমাধ্যম কিংবা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে না। বাস্তবে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার আরো বেশি। সংস্থাটি বলছে, দেশে পানিতে ডুবে প্রতিদিন ৩২ জনের মধ্যে এক থেকে চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়।

চলতি বছরের এপ্রিল, মে, জুন ও জুলাইয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের আলোকে শিশুমৃত্যু সম্পর্কিত একটি প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য দেয় সিনার্গোস।

এতে বলা হয়, এপ্রিল বাদে বাকি তিন মাসে সবচেয়ে বেশিসংখ্যক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। মে মাসে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে ৪৩২টি, যার মধ্যে ১৯২ শিশুরই মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

জুনে বিভিন্ন দুর্ঘটনায় ৫৯৮ শিশুর মৃত্যু হয়েছে, যার ৮১ শতাংশ বা ৪৮৭ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। জুলাইয়ে মোট ৭৬০ শিশু মৃত্যুর খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে।

এর মধ্যে ৮৬ শতাংশ বা ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এ চার মাসে সড়ক দুর্ঘটনায় ১০৩ ও সহিংসতায় ১২৯ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১-১৭ বছর বয়সী শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণ পানিতে ডুবে যাওয়া।

সিনার্গোস বাংলাদেশের পার্টনারশিপ লিড এশা হুশেইন বলেন: দেশে শিশুমৃত্যুর ঘটনাগুলো বিছিন্নভাবে হলেও পরিসংখ্যান এক করলে তা শিশুমৃত্যুর প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে। শিশুদের সুরক্ষায় ডে কেয়ার সেন্টার, বাড়িতে শিশু বেষ্টনী তৈরির পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতার মাধ্যমে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন: সিনাগোর্স বর্তমানে শিশুদের উন্নয়নে কর্মরত বিভিন্ন সংগঠন এবং সরকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী শিশুদের শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে স্থায়ী শিশুযত্ন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে।

ব্লুমবার্গ ফিলানথ্রপিসের সহায়তায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে সিআইপিআরবি ও আইসিডিডিআরবি ২০১২ সাল থেকে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে এক গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

Tags: পানিতে ডুবে শিশু মৃত্যু
Previous Post

ইফতেখারের ‘মুক্তি’ ছবিতে কায়েস আরজু

Next Post

১৬৪২ রোহিঙ্গা ভাসানচরে: পরিবেশ দেখে উৎফুল্ল সবাই

Next Post
রোহিঙ্গা শরণার্থীরা ভাসানচরে আসার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬৪২ রোহিঙ্গা ভাসানচরে: পরিবেশ দেখে উৎফুল্ল সবাই

চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য ব্লগের নতুন উদ্যোগের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT