চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরের প্রেম, অতঃপর বিয়ের পিঁড়িতে কর্নিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 28, জুলাই 2020
in বিনোদন
A A
দম্পতি বিবাহের অনুষ্ঠানে সুন্দর পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন পাওয়ার ভয়েস প্ল্যাটফর্ম থেকে উঠে আসা কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। পাত্র নাবিল সালাউদ্দিন। তিনি পেশায় মিউজিসিয়ান।

চার বছর চুটিয়ে প্রেমের পর ২৭ মার্চ বিয়ের কথা থাকলেও করোনার কারণে ২৭ জুলাই তারা দুজনে বিয়ে করেছেন। কর্ণিয়া বলেন, দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেছিলাম। কিন্তু সে সময়ে করোনা কারণে সম্ভব হয়নি। তাই চার মাস পর পরিবারের মতামতে আমাদের বিয়ে হলো।

পাওয়ার ভয়েস প্রতিযোগিতা থেকে উঠে আসেন কর্নিয়া। এরপর নিয়মিত গান প্রকাশ ও মঞ্চ মাতিয়ে চলেছেন। আর নাবিলের শুরুটা হয় ‘সাবকনসাস’ ব্যান্ডের মাধ্যমে। এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। এর আগে কাজ করেছেন আর্ক, প্রমিথিউস সহ অনেক একক শিল্পীর সঙ্গে।

নিজেদের পরিচয় প্রসঙ্গে গায়িকা বলেন, চার বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। সেখান থেকেই নিজের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালোলাগা। এরপর আমাদের বিষয়টি পরিবারকে জানাই। তাদের আয়োজনেই বিয়েটা করলাম।

জানালেন, মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে আপাতত তা হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন যেতে চান। তার আগে আয়োজন করতে চান বিবাহোত্তর সংবর্ধনা।

Tags: কর্নিয়াবিয়েলিড বিনোদনশিল্পী
Previous Post

রেমিট্যান্স, রিজার্ভে আবার রেকর্ড

Next Post

প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নানা আয়োজন

Next Post
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নানা আয়োজন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনায় সুস্থ ১ কোটি ৪ লাখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT