চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দেশীয় সড়ক চার লেন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 25, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

মায়ানমার, চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে সড়ক পথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সীমান্ত ঘুমধুম থেকে মায়ানমার সীমান্তের টাংব্রো ভূমিতে দুই কিলোমিটার সড়ক নির্মাণ করবে বাংলাদেশ।

এই দুই কিলোমিটার সড়ক চার লেনে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা সূত্র জানায়, বাংলাদেশ সীমান্ত ঘুমধুম থেকে মায়ানমার সীমান্তের টাংব্রো ভূমিতে দুই কিলোমিটার সড়ক দুইলেনে নির্মাণের জন্য একনেকে প্রস্তাব করা হয়। এরপর প্রধানমন্ত্রী এই সড়ককে চারলেনে নির্মাণের নির্দেশ দেন।

একই সঙ্গে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশের অর্থায়নে ৪৫ মিটারের একটি ব্রিজও তৈরি করা হবে। এই ব্রিজও চার লেনে নির্মাণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, ছয় হাজার ৫শ ৫৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়।

অনুমোদন প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯শ ৪৭ কোটি, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৫৮ লাখ ও প্রকল্প সহায়তা তহবিল থেকে ২ হাজার ৫শ ৮৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফাকামাল সাংবাদিকদের জানান, ৬ হাজার ৫শ ৩৩ কোটি ১ লাখ টাকা ব্যয়ে মোট ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯শ ৪৭ কোটি ৬৪ লাখ টাকা। এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৭ কোটি ৮৫ লাখ এবং বৈদেশিক সাহায্য থেকে ২ হাজার ৫শ ৮৭ কোটি ৫২ লাখ সঙ্কুলান করা হবে।

Tags: একনেকচারদেশ
Previous Post

নূর হোসেনের জন্য প্রস্তুত প্রশাসন

Next Post

চাঁদপুরে শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার

Next Post

চাঁদপুরে শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার

আবার ফিরবে ‘যশোর রোড’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT