চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারদিক থেকে কাবুলে ঢুকতে শুরু করেছে তালেবানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 15, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তালেবানরা কাবুলে প্রবেশের পথে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় পুরো আফগানিস্তান দখলের পর রাজধানী কাবুল দখল নিতে সেখানে ঢুকতে শুরু করেছে তালেবানরা। এর আগে কাবুল ছাড়া সবগুলো মূল শহর নিজেদের দখলে নেয় তারা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আব্দুল সাত্তার মিরজাকাওয়াল জানিয়েছেন, চারদিক থেকে কাবুলে প্রবেশ করছে তালেবানরা।

তবে আফগানিস্তানের প্রেসিডেন্টের অফিস এক টুইটবার্তায় বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  শহরকে সুরক্ষিত করতে আন্তর্জাতিক সঙ্গীদের সঙ্গে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা সেনারা কাজ করছে।

কাবুলে নিয়োজিত আফগানিস্তানের মন্ত্রী ফারজানা কোচাই বলেন, জনগণ নানান দিকে পালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোথাও যেতে পারবে না। কারণ পালানোর কোনো জায়গা নেই।

তিনি আরও বলেন, যারা ভারত বা অন্যান্য প্রতিবেশী দেশে পালিয়ে যেতে চাইছে তারা ফ্লাইট পাবে না। সেসবও পরিপূর্ণ থাকবে। নারীরা আবারও তাদের বাড়িতেই বন্দীদশায় ভুগবে। তারা না কাজে যেতে পারবে, আর না পারবে স্কুলে যেতে।

ইউরোপীয় ইউনিয়নের কর্মীদের কাবুলের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে।

এর আগে কোনো রকম সংঘর্ষ ছাড়াই আফগানিস্তানের পশ্চিমের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তার একদিন আগে অবরুদ্ধ মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণও নেয় তারা।

শনিবার বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ঘটলেও বড় ধরনের কোনো প্রতিরোধ ছাড়াই উত্তরাঞ্চলের বৃহত্তম এ শহরটির পতন হয়।

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়। এই যুদ্ধে সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল তা আবার হারিয়ে যাবে।

১৯৯০ সালে তালেবান নিয়ন্ত্রণাধীন জীবনে নারীদের পুরোপুরি বোরকা পরতে বাধ্য করা হতো, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ ছিলো এবং প্রকাশ্যে ফাঁসিসহ নৃশংস শাস্তির ব্যবস্থা ছিল।

Tags: আফগানিস্তানকাবুলতালেবান
Previous Post

রিয়াদে জাতীয় শোক দিবস পালিত

Next Post

মা হারালেন অভিনেতা সাজু খাদেম

Next Post
অভিনেতা সাজু খাদেমের মা ও তার ছেলে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হারালেন অভিনেতা সাজু খাদেম

বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবসের স্মরণসভা, উপস্থিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT