চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরি প্রার্থী ও দাতাদের জন্য সিভি ভাণ্ডার নিয়ে হাজির ‘সিভিলিংকড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 24, অক্টোবর 2018
in তথ্যপ্রযুক্তি
A A

আমাদের দেশে প্রচলিত নিয়মানুযায়ী, অনলাইন চাকরি অনুসন্ধানের ওয়েবসাইটগুলোতে চাকরিপ্রার্থীরা বিভিন্ন বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করে থাকেন। প্রায় ক্ষেত্রেই দেখা যায় প্রার্থীরা এমন বিজ্ঞপ্তিতে আবেদন করেন যে পদের জন্য যথাযথ যোগ্যতা তাদের নেই। কোম্পানিগুলো যেমন যোগ্যকর্মী খুঁজতে গিয়ে হয়রানিতে পড়েন, তেমনি যারা চাকরি খুঁজছেন তাদের শ্রম পণ্ডশ্রমে পরিণত হয় প্রায়ই।

এসব সমস্যার সমাধান দিতে বাংলাদেশে প্রথমবারের মতো আসছে কর্মী অনুসন্ধান বিষয়ক অনলাইনভিত্তিক সেবা ‘সিভিলিংকড’(cvlinked.com)

এ প্রসঙ্গে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মীর তাইফুজ্জামান শিশির বলেন, “বিগত কয়েক বছর ধরেই মানবসম্পদ নির্বাচনের জন্য এ ধরনের প্রথাগত নিয়মের বাইরে গিয়ে দ্রুততর ও সহজ পদ্ধতির কথা ভাবছিলাম। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে আসি অনলাইনভিত্তিক সেবা ‘সিভিলিংকড’। আমরা চাই যোগ্যতা অনুযায়ী একজন ব্যক্তি সঠিক চাকরিটি খুঁজে পাক।”

সাধারণত দেখা যায়, কোম্পানিগুলো তাদের চাহিদা মোতাবেক কর্মীর খোঁজে দৈনিক পত্রিকা ও অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করে অথবা রেফেরেন্সে কর্মী নির্বাচন করে। এই প্রক্রিয়াগুলো সময় সাপেক্ষ এবং ব্যক্তিগত যোগ্যতার সঠিক মূল্যায়ন হয় না প্রায়ই।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিভিলিংকডের বেশ কিছু সেবার মধ্যে অন্যতম হল, এখানে কোন প্রার্থীকে চাকরি খুঁজতে হবে না এবং চাকরির আবেদন করতে হবে না। যেহেতু এটা একটা সিভি ব্যাংক তাই এখানে প্রতিটি সিভি চাকরিদাতা কোম্পানির জন্য উন্মুক্ত থাকবে। সুতরাং যে কোন চাকরিদাতা কোম্পানি তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীর সঙ্গে ‘ওয়ান ক্লিক প্রসিডিউরের’ মাধ্যমেই সরাসরি যোগাযোগ করতে পারবে।

জানা গেছে, ইতোমধ্যে সিভিলিংকডের সিভি ব্যাংকে ১ লাখেরও বেশি ভেরিফায়েড সিভি জমা আছে। সিভি ব্যাংকের প্রতিটি সিভি সঠিক পদ্ধতি মেনে প্রার্থীদের দ্বারা পূরণকৃত, একটি নির্দিষ্ট সময়ের পর সিভিগুলোর তথ্য আপডেট করা হয় এবং এখানে কোন সিভিই অসম্পূর্ণ নয়।

প্রতিষ্ঠানটি বলছে, সিভি দেখার জন্য কোনরকম বাড়তি সার্ভিস চার্জ দিতে হবে না, কোন কোম্পানি এক বা একাধিক সিভি পছন্দ হলে শর্ট-লিস্ট করতে পারবেন এবং নূন্যতম সার্ভিস চার্জের বিনিময়ে সিভি কালেক্ট করতে পারবেন। যে কোন চাকরিদাতা তার পছন্দ অনুযায়ী সিভি নির্বাচন করতে পারবেন। ফলে থাকছে না অপ্রয়োজনীয় হাজার হাজার সিভির জঞ্জালে সময় নষ্ট হওয়ার চিন্তা। বরং একজন যোগ্যপ্রার্থী তার যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত কোম্পানিতে নিজেকে উপস্থাপনের যথাযথ সুযোগ পাচ্ছেন অনায়াসে।

এছাড়াও, স্মার্ট কি-ওয়ার্ড সুবিধার মাধ্যমে কোম্পানিগুলো তাদের চাহিদা মতো প্রার্থীদের যে কোন ধরনের আবশ্যিক যোগ্যতা বা দক্ষতার নাম লিখে সিভিলিংকডে অনুসন্ধান করলে সাথে সাথে নির্ভুল ও প্রাসঙ্গিক ফলাফল দেখতে পাবেন। পাশাপাশি, সিভিলিংকড ট্রেনিং ক্যারিয়ার ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

‘সিভিলিংকড’ এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হলে যেতে হবে http://cvlinked.com/ এই ঠিকানায়। এছাড়াও, প্লে-স্টোরে সিভিলিংকড এর অ্যাপ রয়েছে। যে কেউ চাইলেই অ্যাপটি ডাউনলোড এবং এর সাহায্যে সিভি ফিল-আপ করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://play.google.com/store/apps/details?id=com.cvlinked.thati.cvlinkedএই লিংক থেকে।

Tags: চাকরি
Previous Post

ঘরের মাঠে ‘তামিম’ হাহাকার

Next Post

আইফোনের সর্বশেষ সংস্করণ ১০এস এবং আইফোন ১০এস ম্যাক্স বাজারে আনছে গ্রামীণফোন

Next Post

আইফোনের সর্বশেষ সংস্করণ ১০এস এবং আইফোন ১০এস ম্যাক্স বাজারে আনছে গ্রামীণফোন

ভূমিকম্প টের পাবে সাইবর্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT