চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাই মানবিক কবি

আকতার হোসেন by আকতার হোসেন
10:50 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2017
in মতামত, শিল্প সাহিত্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কলম কাগজ কি কখনো কাউকে কবি করেছে? কেউ কবি নয় মাথাতে, কবির ভাবনা থাকে চিত্তে। কবিকে ব্যথা-বেদনা-বিড়ম্বনা অনুভব করতে হয়। তার চিন্তায় থাকবে শুদ্ধতা। একজন কবির দৃষ্টি হবে স্বচ্ছ মানে ঘোলাটে না। তিনি যা দেখতে পান তার ভেতরে তাকে ঢুকতে হবে। বুঝতে হবে জগতের অবুঝ খেলা। মায়ার বাঁধনে নিজেকে বাঁধতে হবে। তাকে গাইতে হবে শিকল ভাঙ্গার গান।

তিনি কবি নন যিনি মাথা দিয়ে মাথা কেনেন। মানুষ চেনেন নড়াচড়ার ভাব-ভঙ্গিতে। তিনি কবি নন যিনি শ্রমের মূল্য বোঝেন না, যিনি দেখতে পান না পাঁজরে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম। তিনি কবি না যিনি ফেলে আসা দিন, ছেড়ে আসা মুখগুলো ফিরে দেখেন না। কবি অথচ, গদ্যময় জীবন দেখতে ব্যর্থ এমন কবি কি কাজে লাগে? হায় কবি, যায় কবি, ভাবের কবি অনেক আছে কিন্তু আমরা খুঁজি মানব কবি।

অবজ্ঞা যে করে সে আমার কেউ না, সে শ্রেণীশত্রু। বরং অবজ্ঞা অবহেলাই কবিকে খুঁজে আনতে হয়। কবির নজর স্বর্ণের দিকে নয়, থাকে খাদের ওজনে। আমরা কবিতা পড়ি জীবনের ছবি দেখতে, জীবন স্পর্শ করতে আর বর্ণ গোত্রহীন ভালোবাসা শিখতে। কবিতায় আমরা জীবন চাই। আকাশের সঙ্গে জীবনের সম্পর্ক, বাতাসের মধ্যে বেড়ে ওঠা, পানিতে শুচি হওয়া – সেই জীবন। এখানে মাঝি আর কামার, লাঙ্গল আর কলমের ভেদাভেদ নেই। একজন কবি হবেন মুক্তিযোদ্ধার মতো। যার দিনরাত্রি তপস্যা একমাত্র ‘মুক্তি’। যিনি সহযোদ্ধার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন না, দেখেন না সহযোদ্ধার শিক্ষা দীক্ষা উচ্চতা। এমনই যোদ্ধা তিনি, যিনি জয়ী হলে আসে ভুবন ভোলানো হাসি। শুধু ছন্দ আর বাক্য দিয়ে কবিতা হয় না। কবি পাণ্ডিত্য কাউকে মহান কবি করে না।মানবিক কবির ছবি, রঙিন অঙ্কন, কবিতা লেখার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ যে কবি জীবন দেখেন সিঁড়ির ধাপে বসে, মানুষকে উপেক্ষা করে উপমানুষের সন্ধান করেন। উকুন বাছাই সফলতা দিয়ে পকেট ভরে রাখেন আর ভাল-মন্দের দিকে তর্জনী তোলেন, তিনি আসলে আঙ্গিনায় আবদ্ধ কবি। অথচ কবির যুদ্ধক্ষেত্র অনেক বিস্তৃত। তাকে দিগন্তে আহ্বান জানাই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: কবিকবিতা
Previous Post

হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকা ডুবে নিহত ৪

Next Post

বোলারদের দিনেও অপেক্ষায় অ্যান্ডারসন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের দিনেও অপেক্ষায় অ্যান্ডারসন

বঙ্গবন্ধুর বিষয়ে আবারও নিজের অবস্থান জানালেন প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT