চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাইলেই দিবালাকে পাশে পাবেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 20, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের পর সমালোচনা পিছু ছাড়ছে না লিওনেল মেসির। অধিনায়ককে চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা হতে বাঁচাতে ঢাল হচ্ছেন সতীর্থরা। এমনকি মেসির পজিশনে খেলেন বলে যার আর্জেন্টিনা একাদশেই সুযোগ মেলে না, সেই পাওলো দিবালাও এগিয়ে অধিনায়ককে সমর্থন যোগাতে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি বসেছিলেন দিবালা। অধিনায়কের প্রশংসায় সরাসরিই বলে দিয়েছেন- এক পেনাল্টি মিসেই জাত যাচ্ছে না মেসির।

‘অবশ্যই আমরা মেসিকে সমর্থন যুগিয়ে যাবো। আপনাদের এ কথা মনে না করিয়ে দিলেও চলবে। পেনাল্টি মিস করলেই সবকিছু ওলট-পালট হয়ে গেল না।’

আইসল্যান্ডের বিপক্ষে মূল একাদশ তো বটেই, বদলি হিসেবেও দলে সুযোগ পাননি দিবালা। জুভেন্টাসের হয়ে ২০১৭-১৮ মৌসুমে ২০’র বেশি গোল করা ফরোয়ার্ড বলছেন প্রয়োজনে মেসিকে সবরকম সাহায্য করতেই প্রস্তুত তিনি।

‘তিনি(মেসি) জানেন আগের চেয়েও এখন বেশি সমর্থন আমাদের কাছ থেকে পাবেন। তিনি যখনই চাইবেন তখনই তাকে সাহায্য করতে আমরা প্রস্তুত। আমরা তার কাছ থেকে সেরাটা বের করে আনতে সবরকম চেষ্টাই করে যাবো।’

আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দিবালার অনুরোধ মেসি কিংবা কোচ হোর্হে সাম্পাওলি রাখবেন কিনা সেটা বোঝা যাবে ম্যাচের একাদশ দেখেই।

Tags: পাওলো দিবালাবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিওনেল মেসি
Previous Post

‘ফিল্ম অনেক ভাবে বানানো যায়,‘কমলা রকেট’-একটা ধরন’

Next Post

‘রোনালদোকে ছাড়াও পর্তুগাল শক্তিশালী’

Next Post

‘রোনালদোকে ছাড়াও পর্তুগাল শক্তিশালী’

স্টিভ রোডস

শুরুতেই সাফল্য চান রোডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT