চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও স্পেনের কোচ এনরিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

লুইস এনরিকেকে আবারও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। বার্সেলোনার সাবেক কোচ আপত্তিও করেননি। চাকরি ছাড়ার আট মাসের মাথায় আবারও লা রোজাদের দায়িত্বে ফিরলেন ৪৯ বছর বয়সী কোচ! সামলাবেন ২০২০ ইউরোয় সার্জিও রামোসদের গুরুর দায়িত্ব।

গত আগস্টে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে এনরিকের নয় বছর বয়সী কন্যা জানা। ক্যান্সারে আক্রান্ত কন্যার পাশে থাকতে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মার্চে স্পেন জাতীয় দল থেকে পদত্যাগ করেন এনরিকে। মাত্র হাতেগোনা কয়েকজন ছাড়া বাইরের সবার কাছে অজানা ছিল তার চাকরি ছাড়ার কারণ। যাদের মাঝে ছিলেন ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসও।

সেসময়ই রুবিয়ালেস জানিয়েছিলেন, এনরিকের দুঃসময়ে পাশে থাকবেন। বলেছিলেন, এনরিকের জন্য সবসময়ই খোলা থাকবে স্পেন জাতীয় দলের দরজা।

নিজের করা প্রতিজ্ঞা পূরণে তাই এনরিকেকে আবারও পুরনো পদে ফিরে আসার জন্য প্রস্তাব দেন রুবিয়ালেস। এনরিকে ফিরে আসায় জায়গা হারালেন রবের্তো মরেনো। আগে এনরিকের সহকারী কোচ ছিলেন তিনি। মূল কোচ সরে যাওয়ায় লা রোজাদের দায়িত্ব সামলাচ্ছিলেন। মরেনোর অধীনে সাত ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা, টিকিট পেয়েছে ২০২০ ইউরোর মূলপর্বেও।

এমন সাফল্যের পরও জায়গা হারানোয় মরেনোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মনে করছেন তার কাছের মানুষরা। অবশ্য তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না রুবিয়ালেস। এনরিকেকে তিনি আখ্যা দিয়েছেন একজন সত্যিকারের নেতা হিসেবে, ‘লুইস এনরিকে যে পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে তা আর কোনো বাবাকে যেন না পেতে হয়। এখন থেকে ভবিষ্যতের সমস্ত পরিকল্পনার দায়িত্বে থাকবেন তিনি। যা চলবে কাতার বিশ্বকাপ পর্যন্ত। আমরা প্রতিজ্ঞা করেছিলাম তার জন্য স্পেনের দরজা খোলা থাকবে এবং আছে।’

Tags: ২০২০ ইউরো কাপলিড স্পোর্টসলুইস এনরিকেস্পেন জাতীয় দল
Previous Post

নাম বদলে যাচ্ছে আগ্রার?

Next Post

আজ নয় বুধবার আসছে পেঁয়াজ

Next Post
বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম বাড়ার সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ নয় বুধবার আসছে পেঁয়াজ

বজ্রপাত থেকে বাঁচতে তাল গাছের চারা রোপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT