চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে বাণিজ্যিকভাবে আম চাষ বাড়ছে

ইকরাম চৌধুরী by ইকরাম চৌধুরী
4:17 অপরাহ্ন 09, জুন 2015
in কৃষি
A A

উর্বর মাটি ও উপযুক্ত পরিবেশ থাকায় চাঁদপুরে বাণিজ্যিকভাবে আম চাষ বাড়ছে। খরচে তুলনায় লাভ অনেক বেশি হওয়ায় আম বাগান করায় আগ্রহ বাড়ছে অনেকের।

তিন বছর আগে রাজশাহী থেকে আমরুপালি আমের কলম এনে চাঁদপুর সদরের খাজা আহমেদ নগরের হাসান খান প্রথম বাণিজ্যিকভাবে আমের বাগান শুরু করেন। প্রথম দিকে কিছুটা মন্দাভাব থাকলেও এক বছর পরই সাফল্য পেয়েছেন তিনি। চলতি মৌসুমে তার বাগানে আমের ভালো ফলন হয়েছে। কেমিক্যালমুক্ত আম বিক্রি করা হচ্ছে সরাসরি গাছ থেকেই।

চাঁদপুরে বাণিজ্যিকভাবে আম চাষের প্রথম উদ্যোক্তা হাসান খান বলেন, ১৫ একর জমিতে পাঁচ হাজার গাছ লাগিয়েছি। গত বছর পাঁচ লাখ টাকার আম বিক্রি করেছি। এবার ৪০-৫০ লাখ টাকার আম বিক্রি করবো।

এখন এ জেলায় অনেকই বাণিজ্যিকভাবে আম চাষ করে লাভবান হচ্ছেন। এরই মধ্যে গড়ে উঠেছে একশ’র বেশি বাগান। অন্য তিন জন আম চাষী জানান, হাসান চাচার দেখাদেখি আমরাও বাগান করা শুরু করি এবং আমরা খুবই লাভবান হচ্ছি।

চাঁদপুরের ৮ উপজেলায় প্রায় দেড়শ’ একর জমিতে আমের বাগান হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, অন্য ফলের চেয়ে আম বাগান করে চাষীদের বেশি লাভ হচ্ছে।

চাঁদপুর কৃষি বিভাগের উপ-পরিচালক আলী আহম্মদ, বলেন, চাঁদপুরের মাটি আম চাষের জন্য উপযোগী। এখানে কেউ কেউ বাণিজ্যিকভাবে আম চাষ শুরু করেছেন, আমরাও তাদের উৎসাহ এবং কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি।

বিষাক্ত কেমিক্যাল বা ফরমালিনমুক্ত আমচাষীদের সহযোগিতায় সরকার এগিয়ে আসবে, এমন প্রত্যাশা চাঁদপুরবাসীর।

Tags: আমচাঁদপুর
Previous Post

লাতিন বিশ্বকাপ ‘কোপা আমেরিকা ২০১৫’র সময়সূচি

Next Post

রেকর্ড জয়ে সিরিজ শুরু ইংলিশদের

Next Post

রেকর্ড জয়ে সিরিজ শুরু ইংলিশদের

রাজধানীতে ১৬ মানবপাচারকারী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT