চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, বাস চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাসচালক মিজান মোল্লার চিকিৎসায় শ্রমিক ইউনিয়নের অবহেলাজনিত মৃত্যু এবং পৌর বাস টার্মিনালের অবকাঠামোগত সমস্যা নিরসনে বিক্ষোভ ও ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাস শ্রমিকরা।

সোমবার সকাল থেকে এ বিক্ষোভ চালু করে শ্রমিকরা। পরে বেলা এগারোটা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে তারা। বিক্ষোভকারীরা এসময় সড়ক অবরোধ ও শ্রমিক ইউনিয়নের অফিসের আসবাবপত্র ভাঙচুর করে।

রোববার ভোর ছয়টায় চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চানখার দোকান এলাকায় চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে মুখোমুখি আঘাত করে। এসময় বাসে থাকা সুমনা নামের একশিশু নিহত হয় এবং গুরুতর আহত হয় আরও পাঁচজন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাসচালক মিজান মোল্লাকে দ্রুত ঢাকায় রেফার করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে ঢাকায় রেফার করা হলেও উন্নত চিকিৎসার জন্য শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা না করায় ক্ষুব্ধ হয়ে পড়ে জেলায় কর্মরত বাস শ্রমিকরা।

পরে সোমবার সকাল থেকেই তারা বিক্ষোভ ও শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করে। ক’জন শ্রমিক জানায়, পৌর বাস টার্মিনালের অবকাঠামোগত উন্নতি ও শ্রমিকের বিপদে পাশে দাঁড়ানোর দাবি নিয়ে সকাল থেকেই বিক্ষোভ চালিয়ে যান তারা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, বিক্ষোভকারীদের শান্ত করতে এগিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন এ কর্মকর্তা।

প্রসঙ্গত, রোববার ওই সড়ক দুর্ঘটনায় অন্যান্য গুরুতর আহত ব্যক্তিরা হলেন নিহত শিশু সুমনার বাবা মোঃ সুমন (৩৭) ও মা শাম্মী (৩৩), ইউনুস (৫০), মাহবুব (২৩)।

বাস চলাচল বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

Tags: চাঁদপুরবাস চলাচল বন্ধ
Previous Post

টেকনাফে ৫টি আগ্নেয়াস্ত্রসহ আটক ২

Next Post

দেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ: কাদের

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ: কাদের

বুসানে 'কিম জি সুক অ্যাওয়ার্ড' মনোনীত ফারুকীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুসানে ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT