চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে গৃহবধূ হত্যাকাণ্ডে পলাতক স্বামী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 অপরাহ্ন 09, মে 2022
in চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে গৃহবধূ হত্যাকাণ্ডের পলাতক স্বামী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামে গলাকেটে গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক স্বামী নাছির উদ্দীনকে পুলিশ আটক করেছে। এর আগে এই খুনের ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহত গৃহবধূ রুপার শাশুড়ী ও ননদকে আটক করে থানায় নিয়ে এসেছিলো।

সোমবার রাতে চাঁদপুর সদর মডেল থানা ওসি আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নাছির উদ্দীন ও তার স্ত্রী রুপা বেগমের সাথে ভোর রাতে মনোমালিন্য হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে জিদের বশে নাছির তার স্ত্রী রুপা বেগমকে ধারালো বটি দা দিয়ে গলাকেটে হত্যা করে। পরে হত্যা নিশ্চিত হয়ে ভোর সে সকলের অজান্তে পালিয়ে ঢাকায় চলে গিয়েছিলো।

পরবর্তীতে নিহত রুপার ছেলে সকালে ঘুম থেকে জেগে ঘরের দরজা খোলা এবং মায়ের গলা কাটা লাশ দেখে ডাক চিৎকার শুরু করে। পরে লোকজন ছুটে এসে রুপা হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পায়।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করার সময়ে খুনী নাছিরের মা রহিমা বেগম ও শিল্পী আক্তারকে ঘটনার ক্লু উদঘাটনে সন্দেহভাজন হিসেবে থানায় নিয়ে আসে।

এক পর্যায়ে পুলিশ ঘটনা উদঘাটনে এবং খুনীকে আটক করতে ভিন্ন কৌশল অবলম্বন করে। এতে খুনী নাছিরের মা ও বোনকে কৌশল অবলম্বন করে নাছিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করানো হয়। তখন পারিবারিক আলোচনা শেষে নাছির ঢাকা থেকে রফ রফ-৭ লঞ্চে উঠে চাঁদপুর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছে নাছির তার মা বোনকে খোঁজ করলে সাদা পোশাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এস আই মকবুল ও এস আই শাহরিন নাছিরকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন বলেন, রুপা হত্যাকাণ্ডে তার স্বামী নাছির জড়িত ছিল এবং সেই পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags: গৃহবধূ হত্যাহত্যাকাণ্ড
Previous Post

নেদারল্যান্ডস-পাকিস্তান সফরে উইন্ডিজ দলে যারা

Next Post

অশনির প্রভাবে সারাদেশে বৃষ্টি

Next Post

অশনির প্রভাবে সারাদেশে বৃষ্টি

প্যারিস সেন্ট জার্মেইর দুই ফুটবল খেলোয়াড় মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাকিমিকে নিয়ে মাদ্রিদে এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT